ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিশরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৮, ৪ মে ২০২৩
মিশরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪
ছবি: সংগৃহীত

মিশরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ভারী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছেন বলে দেশটির চিকিৎসা ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) প্রতিবেশী লিবিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা নিউ ভ্যালি প্রদেশের আসুইত-খাড়গা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

মিশরের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এমইএনএ নিউ ভ্যালির গভর্নর মোহাম্মদ এল-জামলুতকে উদ্ধৃত করে জানিয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে আসতে ঘটনাস্থলে ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> বিপুল পরিমান চা-নাশতা অর্ডার করে ধরা পড়ল ভুয়া কলসেন্টার

কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

মিশরে বেশিরভাগ সড়ক দুর্ঘটনার কারণ বেপরোয়া গাড়িচালনা, ট্র্যাফিক নিয়মকানুনের শিথিলতা ও সড়কের বেহাল দশা। ২০২১ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৭১০১ জনের মৃত্যু হয়।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!