ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সুদানে সাতদিনের যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৪, ২ মে ২০২৩
সুদানে সাতদিনের যুদ্ধবিরতি
ছবি: সংগৃহীত

সুদানে সাতদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটির সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিবেশী দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের এক বিবৃতিতে বলা হয়েছে, শান্তি আলোচনার জন্য প্রতিনিধি পাঠাবে সুদানে লড়াইরত দু’পক্ষ। এই আলোচনা তাদের পছন্দ অনুসারে কোনো জায়গায় অনুষ্ঠিত হবে।

Advertisement

সুদানিজ সেনাবাহিনী বা আরএসএফ কেউই এ প্রতিবেদনের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে, গত সোমবার সুদানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ভলকার পার্থেস বলেছিলেন, উভয় পক্ষ একটি ‘স্থিতিশীল ও নির্ভরযোগ্য’ যুদ্ধবিরতির আলোচনায় বসতে সম্মত হয়েছে। আলোচনার সম্ভাব্য ভেন্যু হতে পারে সৌদি আরব।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: সুদান
লিংক সফলভাবে কপি হয়েছে!