ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পুরনো প্রভুর টানে ৪০ মাইল হেঁটে বাড়ি ফিরল পোষা কুকুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৭, ১ মে ২০২৩
পুরনো প্রভুর টানে ৪০ মাইল হেঁটে বাড়ি ফিরল পোষা কুকুর
কুপার - ফাইল ছবি

অন্য কেউ আপনার সঙ্গ ছেড়ে দিলেও পোষা কুকুর কিন্তু আজীবন পাশে থাকে। আপনাকে ছেড়ে যায় না। সম্প্রতি এক ঘটনায় আবারও সেই কথাটি প্রমাণিত হল। প্রিয় পোষা কুকুরকে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন এক মালিক। কিন্তু নতুন সেই মালিকের বাড়ি থেকে পালিয়ে ৪০ মাইল পথ হেঁটে পুরনো মালিকের কাছে ফিরেছে একটি গোল্ডেন রেট্রিভার। ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডে।

কুপার নামের কুকুরটি উত্তর আয়ারল্যান্ডের কাউন্টি টাইরোনে তার নতুন বাড়িতে আসার পর পরই গাড়ি থেকে লাফিয়ে পড়ে। তার পরে প্রায় এক মাসের জন্য তার কোনও খোঁজ পাওয়া যায় না। ২৭ দিন পর আনুমানিক ৪০ মাইল (৬৪ কিমি) পথ অতিক্রম করে টোবারমোর থেকে তার আসল মালিকদের কাছে ফিরে আসে সে।

আরো পড়ুন>> সুদানে যুদ্ধবিরতির মেয়াদ ফের বাড়লেও চলছে সংঘর্ষ

Advertisement

‘লস্ট পওজ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উপর কুপারকে খুঁজে আনার দায়িত্ব দেওয়া হয়। কুপারের খোঁজ মেলার পর সেখানকার এক কর্মকর্তা বলেন, ‘কুপার বেশ বুদ্ধিমান। ও যে কাজটা করেছে সেটা কিন্তু বেশ কঠিন। মালিকের প্রতি সত্যি ভালবাসা না থাকলে এমনটা করা যায় না। খাবার ছাড়া, আশ্রয় ছাড়া, সাহায্য ছাড়া, শুধু দৃঢ় সংকল্প, সক্রিয় ঘ্রাণেন্দ্রিয়ের জোরেই সে এই কাজ করতে পেরেছে। যে জায়গায় এর আগে ও কোনও দিনও যায়নি, সেখান থেকে রাস্তা চিনে ফিরে আসা ওর জন্য মোটেই সহজ ছিল না। আমরা ওকে উদ্ধার করি। ওকে আবার ওর নতুন মালিকের হাতে তুলে দিই। ও এখন ওর বোনের সঙ্গে খোশমেজাজেই আছে।’

সূত্র: ডেইলি মেইল, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!