ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মদের নেশা ছাড়াতে রিহ্যাবে কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২১, ৯ এপ্রিল ২০২৩
মদের নেশা ছাড়াতে রিহ্যাবে কুকুর!
কোকো - ফাইল ছবি

মদের নেশায় মানুষের আসক্ত হওয়া খুব স্বাভাবিক ব্যাপার হলেও কুকুরও যে মদের নেশায় আসক্ত হতে পারে এমনটা হয়তো কেউ কখনও ভাবেনি। তবে সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে নিউজিল্যান্ডে।

কুকুরটির নাম কোকো। মূলত মালিকের ভুলেই মদে আসক্ত হয়ে পড়ে দুই বছর বয়সী ল্যাবরেডর জাতের কুকুরটি। বর্তমানে সে একটি অ্যানিম্যাল রেসকিউ সেন্টারে চিকিৎসাধীন। তার নেশা মুক্তির প্রক্রিয়া চলছে।

পশু চিকিৎসকরা বলছেন, এ ধরনের ঘটনা নজিরবিহীন।

Advertisement

গণমাধ্যম সূত্রে জানা যায়, নিউ জিল্যান্ডের ডেভন শহরের উডসাইড অ্যানিম্যাল রেসকিউ সেন্টারে বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে কোকো।

আরো পড়ুন>> কুমিরের সঙ্গে ‘বক্সিং’, লেজ ধরে পানিতেও ফেললেন যুবক!

কুকুরটির মালিক রোজ মদ খাওয়ার পর কিছুটা গ্লাসে ফেলে রাখতেন। কৌতূহলবশত ফেলে রাখা মদ একদিন চেখে দেখেকোকো। তারপর থেকে প্রতিদিন সে অপেক্ষা করত কখন তার মালিক মদের গ্লাস ফেলে ঘুমোতে যাবে। এভাবেই চলতে থাকে মাসের পর মাস। ক্রমশই মদের নেশা ধরে যায় কোকোর।

এরপর একদিন আচমকাই মৃত্যু হয় কুকুরটি মালিকের। তারপর কুকুরটিকে অ্যানিম্যাল রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়। মদ্যপানে আসক্ত দেখে প্রথমে কিছুটা তাজ্জব বনে গেলেও পরে কুকুরটির নেশা মুক্তির প্রক্রিয়া শুরু করেন তারা। গত চার সপ্তাহেরও বেশি সময় ধরে রিহ্যাবে রয়েছে সে।

সূত্র: ডেইলি মেইল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!