ফায়ার সার্ভিসের লোকজন অনেক চেষ্টা করে অবশেষে কার্নিশ থেকে কুকুরটিকে উদ্ধার করে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের থানা রোডের আহাদ সুপার মার্কেট থেকে এই কুকুরটি উদ্ধার করা হয়।
নাসিরনগর ফায়ার সার্ভিসের লিডার মোতাহার হোসেন বলেন, নাসিরনগর সদরের থানা রোডের আহাদ সুপার মার্কেটের মালিক আরিফুল ইসলামের একটি কুকুর মার্কেটের দ ‘তলার কার্নিশে উঠে যায়। পরে মালিকসহ স্থানীয়রা অনেক চেষ্টা করেও কুকুরটিকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রথমে আমরা মই ব্যবহার করে কুকুরটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়, পরে কুকুরটিকে খাবার দেই। খাবারের কাছে কুকুরটি চলে আসলে, অক্ষত অবস্থায় কুকুরটিকে উদ্ধার করা হয়।
.png)