সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার মাকিয়াহ কোলম্যান নামের ১৯ বছরের ওই তরুণী যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তাদের ওপর ওই হামলা চালান।
আদালতের নথি অনুসারে জানা গেছে, তল্লাশির সময় আপেলের জুস নিয়ে নেয়ায় বিরক্ত হয়েছিলেন কোলম্যান। উড়োজাহাজে তরলজাতীয় পণ্য পরিবহনে বিধিনিষেধ রয়েছে। আপেলের জুস নিয়ে নেয়ার পর ওই তরুণী নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে চেঁচামেচি শুরু করেন। তিনি ডাস্টবিন থেকে আপেলের জুসের বোতল তুলে নেয়ার চেষ্টা করেন। এ সময় একজন নিরাপত্তা কর্মকর্তা তাকে থামান।
.png)
আরো পড়ুন>> সেনা প্রত্যাহারের হুমকি দিলেন ক্ষুব্ধ ওয়াগনার-প্রধান
বিমানবন্দর সূত্র বলছে, কোলম্যান এরপর অন্য নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মারামারি করেন। তিনি একজন নিরাপত্তা কর্মকর্তার কনুই কামড়ে দেন। আরেক নিরাপত্তা কর্মকর্তার মাথায় আঘাত করেন। আরেক নিরাপত্তা কর্মকর্তার চুলের ঝুঁটি ধরে টানেন।
কয়েক মিনিটের মধ্যে ফিনিক্স পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোলম্যানকে আটক করে। কোলম্যানের ৪ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে।
বিমানবন্দর সূত্র বলেছে, হামলার শিকার দু’জন নিরাপত্তা কর্মকর্তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।