ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অন্যত্র বিয়ে করায় সাবেক প্রেমিককে তরুণীর এসিড নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০১, ২৪ এপ্রিল ২০২৩
অন্যত্র বিয়ে করায় সাবেক প্রেমিককে তরুণীর এসিড নিক্ষেপ
প্রতীকি ছবি

ভারতে প্রতিদিন ঘটে বিভিন্ন সব অবাক করা ঘটনা। এবার তেমনি নতুন এক ঘটনা ঘটেছে দেশটিতে। অন্য এক নারীকে বিয়ে করার সময় সাবেক প্রেমিককে এসিড নিক্ষেপ করেছেন এক তরুণী। 

এসিড নিক্ষেপের অভিযোগে ঐ তরুণীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিসগড়ের বাসতার জেলায়। বিবাহ অনুষ্ঠান চলাকালে ১৯ এপ্রিল সেখানে এই ঘটনা ঘটে। এসিড নিক্ষেপে বর ও কনেসহ ১০ অতিথির শরীরের কিছু অংশ পুড়ে যায়। টাইমস অব ইন্ডিয়া খবরটি নিশ্চিত করেছে।

বাসতার অতিরিক্ত পুলিশ সুপার নিবেদিতা পাল জানিয়েছেন, ঘটনাটির তদন্তের পর অপরাধের বিষয়টি প্রকাশ্যে আসে। রোববার ঐ তরুণীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পরই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা-৩২৬ এ মামলা ও তদন্ত শুরু হয়।

Advertisement

আরো পড়ুন>> মিয়ানমার সফরে সাবেক জাতিসংঘ মহাসচিব বান কি মুন

পুলিশ সুপার বলেন, ঘটনাটি যখন ঘটে তখন বিদ্যুৎ ছিল না। তাই অভিযুক্তকে কেউ দেখতে পায়নি। কিন্তু তদন্তের পর অভিযুক্ত তরুণীর পরিচয় পাওয়া যায়। ওই তরুণী বরের সাবেক প্রেমিকা ছিল। তরুণী জানিয়েছে, গত কয়েক বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু সে প্রতারণা করে অন্য নারীকে বিয়ে করছিল।

পুলিশ কর্মকর্তা জানান, যখন ওই তরুণী তার সাবেক প্রেমিকের বিয়ের খবর জানতে পারে তখনই এসিড হামলার পরিকল্পনা করে। নিজের কর্মস্থল থেকে এসিড চুরি করে নিয়ে আসে অভিযুক্ত তরুণী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!