এনবিসি নিউজের প্রতিবেদনে জানা গেছে, আলাস্কা হেলির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে দুই সেনা নিহত হলেও আরেকজনকে উদ্ধার করে ফেয়ারব্যাঙ্কসের হাসপাতালে নেওয়ার সময় মারা যান। আহত এক জনের চিকিৎসা চলছে হাসপাতালে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ। আলাস্কার মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র জন পেনেল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বলেন, বিধ্বস্তের সময় দুটি ‘এএইচ’ হেলিকপ্টারেই দুইজন করে সেনাসদস্য ছিলেন।
.png)
আরো পড়ুন>> ইসরায়েলি বিমান হামলা প্রতিরোধে হামাসের ক্ষেপণাস্ত্র পরীক্ষা
এয়ারবর্ন ডিভিশনের মেজর জেনারেল ব্রায়ান আইফ্লার এক বিবৃতিতে বলেন, নিহত সেনাদের পরিবার, সহকর্মী এবং বিভাগের জন্য এক অভাবনীয় ক্ষতি। পরিবার, বন্ধু-বান্ধবের প্রতি সমবেদনা জানাচ্ছি।
মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত শুরুর কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আলাস্কা অঙ্গরাজ্যে এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলো। এমন দুর্ঘটনার মূল কারণ এখনো উদঘাটন করতে পারেনি সেনাবাহিনী।
সূত্র: এনবিসি নিউজ