ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি বিমান হামলা প্রতিরোধে হামাসের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০২, ২৮ এপ্রিল ২০২৩
ইসরায়েলি বিমান হামলা প্রতিরোধে হামাসের ক্ষেপণাস্ত্র পরীক্ষা
সংগৃহীত

নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে হামাস। ইসরায়েলি বিমান হামলা প্রতিরোধ করার লক্ষ্যে নতুন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনটি। নতুন এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে সংগঠনটির সামরিক শাখার প্রধান ইজ্জাদ্দিন কাসেম ব্রিগেড। 

ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এই পরীক্ষার ফলে নতুন একটি ক্ষেপণাস্ত্র যোগ হয়েছে সংগঠনটির অস্ত্র ভান্ডারে।

ইসরায়েলি বিমান হামলা প্রতিহত করে গাজার আকাশ শত্রু মুক্ত রাখতে এই ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এবং গাজায় ইসরায়েলি হামলার সংখ্যাও কমতে পারে।

Advertisement

আরো পড়ুন>> ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ১২ 

হামাসের এই ক্ষেপণাস্ত্রটি রুশ নির্মিত স্ট্রেলা ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ বলে মনে করা হচ্ছে। হামাসের বিশেষজ্ঞরাই এই ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছেন। 

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক শক্তি ক্রমেই বাড়ছে। প্রতিরোধ সংগ্রামীরা ২০১৪ সাল থেকে ১৪.৫ মিলিমিটারের বিমান বিধ্বংসী মেশিনগান ব্যবহার শুরু করার পর থেকে গাজার আকাশে ইসরায়েলি হেলিকপ্টারের আগ্রাসন বন্ধ হয়েছে।

এখন দখলদার ইসরায়েলিরা জঙ্গি বিমানের সাহায্যে বোমা হামলা চালিয়ে থাকে। নতুন ক্ষেপণাস্ত্র বিমান ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে অনেকেই মনে করছেন। নতুন এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামাস আরো শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: মেহের নিউজ

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!