ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাল্টিক সাগরের আকাশে রুশ সামরিক বিমানকে বাধা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৭, ২৬ এপ্রিল ২০২৩
বাল্টিক সাগরের আকাশে রুশ সামরিক বিমানকে বাধা
রুশ সামরিক বিমান

ইউক্রেন যুদ্ধে স্থল ও আকাশ পথে হামলার সংখ্যা বাড়িয়েছে রাশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বাধার মুখে পড়েছে তিনটি রুশ সামরিক বিমান।

বাল্টিক সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় এই বিমানগুলোকে বাধা দেওয়া হয়। জার্মানির বিমান বাহিনীর বরাত দিয়ে বুধবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এতে বলা হয়েছে, ট্রান্সপন্ডার সিগন্যাল ছাড়াই উড়ে যাওয়া তিনটি রাশিয়ান সামরিক বিমানকে বাল্টিক সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় বাধা দেওয়া হয়েছে বলে বুধবার জার্মানির লুফৎওয়াফে জানিয়েছে।

Advertisement

আরো পড়ুন>> ইসরায়েলের গোয়েন্দা সংস্থার ওয়েবসাইট হ্যাকড

জার্মান বিমান বাহিনী টুইটারে জানিয়েছে, দু’টি সুখোই এসইউ-২৭ যুদ্ধবিমান এবং একটি ইলিউশিন আইএল-২০ বিমান শনাক্ত করতে ইউরোফাইটার জেট পাঠিয়েছে জার্মানি ও ব্রিটেন। এছাড়া মাঝ-আকাশে উড্ডয়নরত অবস্থায় রুশ বিমানের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছে জার্মান বিমান বাহিনী।

নিয়মিতভাবে রুশ সামরিক বিমান রাশিয়ার মূল ভূখণ্ড থেকে কালিনিনগ্রাদ এবং সেখান থেকে আবার মূল ভূখণ্ডে উড্ডয়ন করে থাকে। এই অঞ্চলে রুশ বিমানের সঙ্গে মার্কিন মিত্র দেশগুলোর এই ধরনের মুখোমুখি হওয়া মোটামুটি নিয়মিত ঘটনা।

সংবাদমাধ্যম বলছে, জার্মানি এই মাসের শুরুতে ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের দায়িত্ব ব্রিটেনের কাছে হস্তান্তর করেছে। মূলত লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়ার নিজস্ব ফাইটার জেট না থাকায় ন্যাটো মিত্ররা সেখানে আকাশপথ রক্ষার জন্য কাজ করছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!