ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাইডেন, দিলেন আনুষ্ঠানিক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০২, ২৫ এপ্রিল ২০২৩
২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাইডেন, দিলেন আনুষ্ঠানিক ঘোষণা
জো বাইডেন - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক প্রচারণা ভিডিও প্রকাশের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার এই ঘোষণা দেন তিনি। ওই বার্তায় গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতার পক্ষে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন বাইডেন।

এর মাধ্যমে মূলত দ্বিতীয়বারের মতো ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়ন লড়াইয়ের প্রচারণাও শুরু করেছেন তিনি।

Advertisement

বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন, এমন ধারণাই জোরালো ছিল। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে সেই ঘোষণা সামনে এলো।

আরো পড়ুন>> সন্ত্রাসী গোষ্ঠীর ১৩ সদস্যকে পুড়িয়ে হত্যা করল উত্তেজিত জনতা

বাইডেন বলেছেন, ‘প্রতিটি প্রজন্মের একটা বিশেষ সময় থাকে যখন তাদেরকে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হয়। মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় দাঁড়াতে হয়। আমার বিশ্বাস, আমরাই সেই প্রজন্ম। আর এ কারণেই আমি আবারও প্রেসিডেন্ট পদে লড়ছি।’

২০১৯ সালের একই দিন অর্থাৎ, ২৫ এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার চতুর্থ বার্ষিকীতে তিনি আগামী মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। এবারও তার রানিং মেট হবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হন বাইডেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি।

আরো পড়ুন>> বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের সর্বোচ্চ রেকর্ড

গত বছরের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভালো ফল করেছে বাইডেন নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টি। ফলে দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যই বলছেন, আগামী বছরের নির্বাচনে তারা বাইডেনের পেছনেই থাকবেন। সাম্প্রতিক এক জনমত জরিপ এমনটাই বলছে।

যদিও ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার মতো কিছু বিতর্কিত নীতি ও অতিরিক্ত বয়সের কারণে তার জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। ৮০ বছর বয়সী বাইডেনই যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট।

গতবারের মতো বাইডেনের এবারের লড়াইটাও সম্ভবত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই হতে যাচ্ছে। কেননা রিপাবলিকান শিবিরের প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এখন পর্যন্ত ট্রাম্পই সবার চেয়ে এগিয়ে রয়েছেন।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!