ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নবজাতককে টয়লেটের জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেললেন মা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৮, ২৫ এপ্রিল ২০২৩
নবজাতককে টয়লেটের জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেললেন মা!
সদ্য ভূমিষ্ট শিশু - ফাইল ছবি

নিজের সদ্য ভূমিষ্ট শিশু সন্তানকে টয়লেটের জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে হত্যা করেছেন এক নারী।

গত শনিবার (২২ এপ্রিল) ভারতের কলকাতার কসবায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস

অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে নিজের নবজাতককে খুনের চেষ্টার অভিযোগে ফৌজদারি মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।

Advertisement

প্রতিবেদনে বলা হয়, গত বছর জুন মাস থেকে পিকনিক গার্ডেনের বাসিন্দা অ‌্যান্ডি স্ট‌্যানিসলসের সঙ্গে বাস করছিলেন নিকোলাস স্ট‌্যানিসলস (৩২)। গত নভেম্বরে তারা বিয়ে করেন। পরিবারটি দাবি করেছে, শনিবার বিকেল সাড়ে ৪টায় নিকোলাস টয়লেটে যান। সেখানেই পুত্রসন্তান প্রসব করেন। প্রসবের পরই তিনি জানালার কাচ ভেঙে সদ‌্যোজাতকে ছুড়ে ফেলে দেন বাইরে।

আরো পড়ুন>> বৌমাই ‘শিশু চোর!’ কেঁদেই চলেছেন বৃদ্ধা

স্থানীয় বাসিন্দারা রাস্তায় শিশুটিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মাকেও হাসপাতালে ভর্তি করা হয়। রোববার শিশুটির মৃত্যু হয়। মায়ের চিকিৎসা চলছে।

মায়ের বক্তব‌্য, তিনি যে অন্তঃসত্ত্বা বিষয়টি জানতেন না। অস্বস্তি লাগার পর টয়লেটে যেতেই রক্তপাত শুরু হয় এবং সেখানে প্রসব হয়। কিছু বুঝতে না পেরে ঘাবড়ে গিয়ে শিশুটিকে জানালা দিয়ে ছুড়ে ফেলে দেন।

তার স্বামীও একই দাবি করেছেন। অ‌্যান্ডি একটি ইভেন্ট ম‌্যানেজমেন্ট সংস্থায় কাজ করেন। তিনি মাদকাসক্ত বলে জানা গেছে।

আরো পড়ুন>> গণবিয়েতে প্রেগনেন্সি টেস্ট, রিপোর্ট পজিটিভ আসায় বিয়ে ভাঙল ৫ তরুণীর

অ‌্যান্ডি পুলিশকে বলেছেন, তার স্ত্রীর মানসিক সমস‌্যা রয়েছে এবং চিকিৎসা চলছে।

তিনি দাবি করেন, আমার স্ত্রী যে অন্তঃসত্ত্বা জানতাম না। প্রসবের পর জানতে পারি।

পুলিশ অবশ্য স্বামী-স্ত্রী কারোর বক্তব্যই পুরো বিশ্বাস করতে পারছে না।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!