নতুন একটি সলিড-ফুয়েল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দাবি, এটি তাদের ইতিহাসে ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র।
সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্রে মিহি পাউডারের মতো কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এটি তরল জ্বালানি দিয়ে চালিত ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্রুত নিক্ষেপ করা যায়। এ ধরনের ক্ষেপণাস্ত্র মাঝপথে আটকানোও কঠিন।
.png)
আরো পড়ুন>> নিজেরাই নিজেদের মাথা কেটে বলি দিলেন দম্পতি!
শতভাগ সফল সলিড-ফুয়েল আইসিবিএম তৈরি করতে উত্তর কোরিয়ার আরো সময় লাগবে। উত্তর কোরিয়া এর আগে যেসব আন্তঃমহাদেশীয় সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমের পরীক্ষা চালিয়েছে, সেগুলো ছিল অল্প দূরত্বের। এই প্রথমবার তারা দূরপাল্লার সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। এটি আরো বেশি আধুনিক যা শনাক্ত করা কঠিন এবং এটি যুক্তরাষ্ট্রে সরাসরি আঘাত হানতে সক্ষম।
দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র সোমবার একটি পৃথক দ্বিপাক্ষিক মহড়া শুরু করেছে। এতে উন্নত এফ-৩৫ যুদ্ধবিমানসহ প্রায় ১১০টি যুদ্ধবিমান অংশ নিয়েছে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এই মহড়া চলবে। এই যৌথ মহড়া কোরীয় দ্বীপে উত্তেজনা আরো বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা