শনিবার (১৫ এপ্রিল) সকালে সৌদি আরবের বিমানসংস্থা সৌদিয়ার ওই পণ্যবাহী উড়োজাহাজটির সামনের কাচে চিড় ধরা পড়ে।
এ ঘটনার সঙ্গে সঙ্গে ওই উড়োজাহাজটির জরুরি অবতরণের জন্য কলকাতা বিমানবন্দরে প্রস্তুতি নেয়া হয়। বেলা ১২টা নাগাদ সেটি নিরাপদে বিমানবন্দরে নামে।
.png)
শনিবার ৪ জন কর্মীসহ সৌদিয়ার ওই মালবাহী উড়োজাহাজটি জেদ্দা থেকে হংকংয়ের উদ্দেশে রওনা হয়েছিল। তবে সকালে সেটির সামনের কাচে (উইন্ডশিল্ড) চিড় দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় কলকাতা বিমানবন্দরে।
আরো পড়ুন>> জেলেনস্কিকে সম্মেলনের জন্য আমন্ত্রণ জানাবে না নয়াদিল্লি
শনিবার সকাল ১১টা ৩৭ মিনিটে জরুরি ভিত্তিতে সৌদিয়ার বিমানের অবতরণের জন্য বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বেলা ১২টা ২ মিনিটে সেটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এর পর বিমানবন্দরে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয়া হয়।
কয়েকদিন আগেই দিল্লি বিমানবন্দরে তড়িঘড়ি অবতরণ করাতে হয়েছিল দুবাইগামী ফেডএক্স উড়োজাহাজকে। সে সময় অবশ্য একটি পাখির ধাক্কার কারণে উড়োজাহাজটিকে দিল্লিতে নামানো হয়েছিল। এর পর উড়োজাহাজটি খতিয়ে দেখার পর সেটি দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়।
সূত্র: ইন্ডিয়া টুডে