মঙ্গলবার (১১ এপ্রিল) সেনাবাহিনীর হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানা গেছে, দুই বছর আগে সংঘটিত অভ্যুত্থানে বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত কেন্দ্রীয় শহরে বিমান হামলা চালানো হয়েছে।
.png)
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে, ভয়াবহ হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। ক্ষমতা দখলের পর এটি সবচেয়ে নৃশংস হামলা বলে ধারণা করা হচ্ছে।
আরো পড়ুন>> প্রতিশোধ নিতে প্রতিবেশীর ১১০০ মুরগি হত্যা, যে শাস্তি পেল যুবক
প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবামাধ্যম বিবিসি জানিয়েছে, এই হামলায় নিহতদের মধ্যে ১৫ নারী ও শিশু রয়েছে।
সাগাইং এলাকা ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। প্রতিবেদনে বলা হয়েছে, পাজিগি শহরের ব্যারেজে হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে আল-জাজিরার প্রতিবেদক টনি চেং জানান, স্থানীয় বাসিন্দারা প্রশাসনিক কার্যালয় উদ্বোধনের জন্য জড়ো হওয়ার সময় বিমান হামলার ঘটনা ঘটে।
আরো পড়ুন>> ইলন মাস্কের বিরুদ্ধে টুইটারের সাবেক সিইওর মামলা
চেং বলেন, স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে জড়ো হয়েছিল বাসিন্দারা। সকালে জঙ্গিবিমান দিয়ে আক্রমণ চালায়। এরপর এমআই-৩৫ হেলিক্পটারে।
তার ভাষ্য, হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।
২০২১ সালে অং সান সু চি'র সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপরই থেকে দেশটির সেনাবাহিনীর দমন-পীড়ন চলছে। ক্ষমতা দখলের পর ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত কমপক্ষে ৬০০ বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার।