ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ছারপোকার কামড়ে জীবিত কারাবন্দির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৬, ১৫ এপ্রিল ২০২৩
ছারপোকার কামড়ে জীবিত কারাবন্দির মৃত্যু
সংগৃহীত

এই পর্যন্ত অনেক কিছুর কামড়ে মানুুষকে মারা যেতে শোনা গেছে। তবে এবার ঘটল এক বিরল ঘটনা। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কারাগারে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে এক কারাবন্দির। অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন পোকামাকড় ও বিছানার ছারপোকার কামড়ে মৃত্যু হয়েছে ঐ কারাবন্দির। 

কারাগারে জীবিত এক ব্যক্তিকে পোকামাকড় ও বিছানার ছারপোকা খেয়ে ফেলেছে। কারাবন্দি অবস্থায় মারা যাওয়া ওই বন্দির পরিবারের আইনজীবী এই অভিযোগ করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

লাশন থম্পসন নামের ওই ব্যক্তিকে ছোট এক অপরাধে অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়েছিল। কর্মকর্তারা তাকে মানসিকভাবে অসুস্থ বলে বিচার করার পর ফুলটন কাউন্টি কারাগারের মনোরোগ বিশেষজ্ঞ শাখায় পাঠিয়ে দিয়েছিলেন।

Advertisement

পারিবারিক আইনজীবী মাইকেল ডি হার্পার থম্পসনের ছবি প্রকাশ করেছেন। এতে থম্পসনের পুরো শরীর ছারপোকায় ঢাকা অবস্থায় দেখা যায়।

আরো পড়ুন>> সিরীয়ায় সংঘাত বন্ধ করতে জর্ডানের 'শান্তি পরিকল্পনা'

মৃত কারাবন্দির আইনজীবী মাইকেল সাংবাদিকদের বলেছেন, এই ঘটনায় একটি মামলা বিচারাধীন রয়েছে। ‘থম্পসনকে পোকামাকড় এবং বিছানার ছারপোকা জীবিত খেয়ে ফেলার পর কারাগারের নোংরা একটি কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে।’ 

‘থম্পসনকে যে কারাগারে রাখা হয়েছিল তা অসুস্থ প্রাণীর জন্যও ছিল অনুপযুক্ত। এই কারাগারে থাকা তার প্রাপ্য ছিল না।’

ফুলটন কাউন্টির মেডিক্যাল পরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারের তিন মাস পর থম্পসনকে গত বছরের ১৯ সেপ্টেম্বর কারাগারে তার কক্ষ থেকে নিশ্চল অবস্থায় পাওয়া যায়। স্থানীয় পুলিশ ও চিকিৎসা কর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তাকে মৃত ঘোষণা করা হয় বলে মার্কিন দৈনিক ইউএসএ টুডের প্রতিবেদনে জানানো হয়েছে।

আইনজীবী হার্পার বলেন, কারাগারের রেকর্ডে দেখা যায়, আটক কর্মকর্তা এবং চিকিৎসা কর্মীরা থম্পসনের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বলে লক্ষ্য করেছিলেন। কিন্তু তারা তাকে সহায়তা বা সহায়তার ব্যবস্থার মতো কোনো পদক্ষেপ নেননি।

মেডিক্যাল পরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের মনোরোগ ওয়ার্ডে থম্পসনের কক্ষে ‘ছারপোকার ব্যাপক উপদ্রব’ ছিল। তবে থম্পসনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!