ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কারাগারে বসেই জ্যাকুলিনকে সুকেশের প্রেমপত্র!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:০১, ২৬ মার্চ ২০২৩
কারাগারে বসেই জ্যাকুলিনকে সুকেশের প্রেমপত্র!
ফাইল ছবি

২০০ কোটি রূপি আর্থিক তছরুপের অভিযোগে তিহাড় জেলে বন্দি রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকুলিন ফার্নান্ডেজেরও। এবার নিজের জন্মদিনে কারাগার থেকে জ্যাকুলিনকে প্রেমপত্র পাঠালেন সুকেশ। চিঠিতে জ্যাকুলিনকে নিজের জীবনের সবচেয়ে ‘বড় উপহার’ বলেছেন সুকেশ।

চিঠিতে সুকেশ লিখেছেন, আমার বোম্মা, জন্মদিনে তোমাকে খুব মিস করছি। তোমার প্রাণোচ্ছলটা মিস করছি। আমার বলার ভাষা নেই, আমি জানি আমার জন্য তোমার ভালোবাসার কোনো শেষ নেই। জানি তোমার সুন্দর হৃদয়ে কী আছে। প্রমাণ করার দরকার নেই, বেবি। শুধু বলতে চাই, তোমাকে মিস করছি, ভালোবাসি আমার বোত্তা বোম্মা।

চিঠিতে আরো লেখা হয়েছে, তুমি এবং তোমার ভালোবাসা আমার জীবনের সেরা উপহার। যেই পরিস্থিতিই আসুক, আমি তোমার পাশে দাঁড়াবো। ভালোবাসি আমার বেবি। ধন্যবাদ হৃদয় দেয়ার জন্য। ধন্যবাদ আমার সমর্থক ও বন্ধুদের যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শতাধিক চিঠি, শুভেচ্ছা পেয়েছি। ধন্যবাদ।

Advertisement

মিথ্যা পরিচয় দিয়ে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা তোলার অভিযোগ সুকেশের বিরুদ্ধে। সেই মামলায় নাম জড়িয়েছে জ্যাকুলিনেরও। অবৈধ টাকায় জ্যাকলিনকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ এমনকি জ্যাকুলিনের পরিবারকেও আর্থিক সাহায্য করেছিলেন বলে জানা গেছে।

জ্যাকুলিনের সঙ্গে সুকেশের কিছু ছবি ভাইরাল হয়। অভিনেত্রীর দাবি, তাকেও মিথ্যে পরিচয় দিয়েছিলেন সুকেশ। আর্থিক তছরুপের বিষয়ে জ্যাকলিন কিছু জানতেন না বলে দাবি করেছেন। এই মামলায় অভিনেত্রী নোরা ফাতেহির নামও জড়িয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!