ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৯, ১০ এপ্রিল ২০২৩
বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম
স্বর্ণ - ফাইল ছবি

টানা তৃতীয় দিনের মত বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম।

সোমবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি চাকরির তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাতে দেখা গেছে, শ্রমবাজার আঁটসাঁট রয়েছে। এছাড়া আরেক দফায় সুদ হার বাড়াতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে স্বর্ণের দরপতন ঘটেছে।

Advertisement

এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০০০ ডলার ৫৭ সেন্টে। তবে কর্মদিবসের শুরুতে বেঞ্চমার্কটির দর ২০০০ ডলারের নিচে নেমে যায়।

একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০১৫ ডলার ৬০ সেন্টে।

আরো পড়ুন>> কুয়েতে মাত্র ৩ বছরে সপ্তমবারের মতো নতুন সরকার গঠন

জিওজিৎ ফিন্যান্সিয়াল সার্ভিসের পণ্য গবেষণা প্রধান হারিশ ভি বলেন, গত শুক্রবার যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান প্রবৃদ্ধির শক্তিশালী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে ফেডের সুদহার বৃদ্ধির দারুণ সম্ভাবনা জেগেছে। ফলে ডলারের মান বেড়েছে। পরিপ্রেক্ষিতে স্বর্ণের দাম কমছে।

মার্কিন শ্রম বিভাগ জানিয়েছে, গত মার্চে চাকরির সংখ্যা বেড়ে ২ লাখ ৩৬ হাজার জনে দাঁড়িয়েছে। পূর্বাভাসের যা খুব কাছাকাছি। আগে যে আভাস দেয়া হয়েছিল, ২ লাখ ৩৯ হাজার জন। এছাড়া আলোচিত মাসে বেকারত্বের হারও কমেছে। ৩ দশমিক ৬ থেকে তা ৩ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

সার্বিক পরিস্থিতিতে আগামী মে মাসে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে ফেড। যে সম্ভাবনা আছে ৬৬ শতাংশ। এতে চাপে পড়েছে বুলিয়ন মার্কেট।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!