বুধবার থেকে সাধারণ গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে এ জিলাপি বিক্রি শুরু করেছে হোটেল কর্তৃপক্ষ।
জানা গেছে, প্রতি কেজি জিলাপিতেই ২৪ ক্যারেটের খাবার উপযোগী সোনার ২০ থেকে ২২টি লিফ বা পাতলা পাত থাকবে। একজন গ্রাহক ন্যূনতম ২৫০ গ্রাম জিলাপি কিনতে পারবেন। সেক্ষেত্রে দাম পড়বে ৫ হাজার টাকা।
.png)

হোটেল কর্তৃপক্ষ জানায়, এরই মধ্যে ৫-৬ জন গ্রাহকের অর্ডার সরবরাহ করা হয়েছে। এছাড়া আরো কিছু অর্ডার তাদের কাছে আছে।
মঙ্গলবার ইন্টারকন্টিনেন্টাল হোটার ফেসবুক পেজে জানায়, সাধারণ জাফরান জিলাপির দাম রাখা হয় কেজিপ্রতি ১ হাজার ৮০০ টাকা করে। তবে সোনায় মোড়ানো জিলাপি খেতে হলে গ্রাহককে খরচ করতে হবে ২০ হাজার টাকা।
রমজান মাসজুড়ে প্রতিদিন ইফতার ও সেহরির আয়োজন করে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। সেখানে ইফতারিতে ডেজার্ট হিসেবে ঐতিহ্যবাহী জাফরান জিলাপি পরিবেশন করে ঢাকার বিখ্যাত এই হোটেল।