ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্বামীর শেষকৃত্য শেষ না হতেই স্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৬, ১০ এপ্রিল ২০২৩
স্বামীর শেষকৃত্য শেষ না হতেই স্ত্রীর মৃত্যু
স্বামীর শেষকৃত্য শেষ না হতেই স্ত্রীর মৃত্যু- ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসেলভিনিয়া অঙ্গরাজ্যে স্বামীর শেষকৃত্যর পাঁচ ঘণ্টা পর এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন তার স্ত্রী। ৪২ বছর বয়সী সারাহ নওয়াক পহেলা এপ্রিল গাড়ি দুর্ঘটনায় নিহত হন এবং তার স্বামী লুইস ১৯ মার্চ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। রোববার তার শেষকৃত্য সম্পাদিত হয়।

বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শনিবার স্থানীয় সময় রাত সাড়ে আটটায় পালমিরার ক্যালকিন্স রোডের কাছে এক সড়কে এই দুর্ঘটনা ঘটে। কাউন্টি শেরিফ পল মিলব্র্যাথের জানান, তদন্তে জানা গেছে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে উল্টে যায়।এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

Advertisement

সারাহ নওয়াকের মা প্যাট্রিসিয়া কার্টরাইট বলেন, আমি মনে করি না সে লুইসকে ছাড়া থাকতে পারত। তাই সে তার কাছেই চলে গেছে। তার বাবা রান্ডাল কার্টরাইট বলেছেন, এটা সত্যিই কঠিন। কারণ আপনি একটি শেষকৃত্য সম্পন্ন করে এসেছেন এবং এর পাঁচ ঘণ্টা পরে আপনি জানতে পারেন আপনার মেয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে।

সারাহ ও লুইস ২০১৭ সালে বিয়ে করে। তাদের ছয় সন্তান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!