ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যু নেই, শনাক্ত আরো ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫০, ৮ এপ্রিল ২০২৩
করোনায় মৃত্যু নেই, শনাক্ত আরো ৪
ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

প্রতিদিনের মতো শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৫৬৬ জন। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৭৩ জনে।

Advertisement

এদিকে ২৪ ঘণ্টায় ৮০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৫০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!