বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার জামফারার তাসেফ স্থানীয় সরকার এলাকার ওয়ানজামাই গ্রামে এই অপহরণের ঘটনা ঘটে। অপহরণের জন্যে জামফারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে একটি।
মুসা উসমান নামে এক স্থানীয় বাসিন্দার ১৪ বছর বয়সী ছেলে ইব্রাহিম অপহৃতদের মধ্যে রয়েছে। তিনি জানান, গ্রামের শিশু ও নারীরা কৃষিকাজের জন্য জমি পরিষ্কার করছিল এবং কাঠ সংগ্রহ করছিল। এসময় বন্দুকধারীরা তাদের ধরে নিয়ে যায় এবং কাছাকাছি একটি জঙ্গলে চলে যায়।
.png)
আরো পড়ুন>> তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ২০
উসমান ফোনে রয়টার্সকে জানান, ‘বিভিন্ন পরিবারের শিশুরা কাঠ সংগ্রহ করতে গিয়েছিল এবং তাদের মধ্যে কয়েকজন কায়িক কাজের সন্ধানে খামারে যাচ্ছিল। তখন তাদের অপহরণ করা হয়।’
জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে তা নিশ্চিত জানাননি তিনি।
অপহৃতদের উদ্ধারে পুলিশ, সামরিক ও কমিউনিটি নিরাপত্তারক্ষীরা কাজ করছে। এছাড়াও অপহৃতদের উদ্ধারে স্থানীয় পুলিশ তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপহরণকে কেন্দ্র করে ঐ অঞ্চলে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সূত্র: রয়টার্স