ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:২৬, ২৯ জানুয়ারি ২০২৩
যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর গুলিতে নিহত ৩
ছবি: প্রতীকী

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে ফের বন্দুকধারীর গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো চারজন। 

শনিবার (২৯ জানুয়ারি) দেশটির লস অ্যাঞ্জেলেসের বেভারলি ক্রেস্টে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। 

এপি খবরে জানানো হয়েছে, লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের সার্জেন্ট ফ্রাঙ্ক প্রিসিয়াডো জানিয়েছেন, স্থানীয় সময় রাত আড়াইটায় এ ঘটনা ঘটে।

Advertisement

গুলিবিদ্ধ সাতজনের মধ্যে নিহত তিনজন একটি গাড়িতে ছিলেন। বাকি চারজন বাইরে দাঁড়িয়ে ছিলেন। আহতদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর। হতাহতদের পরিচয় জানায়নি পুলিশ। 

তবে কী কারণে গুলি চালানো হয়েছে তা ঠিক জানেন না সার্জেন্ট প্রিসিয়াডো। এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্যও তার কাছে নেই।

চলতি মাসে ক্যালিফোর্নিয়ায় এটি চতুর্থ গুলির ঘটনা। লস অ্যাঞ্জেলেসের একটি ড্যান্স হলে গুলির ঘটনায় ১১ জন নিহত ও ৯ জন আহতের ঘটনার এক সপ্তাহ পর আজকের গুলির ঘটনা ঘটল। এর আগে গত সোমবার সান ফ্রান্সিসকোর দক্ষিণে মাশরুম খামারে বন্দুকধারীর গুলিতে সাতজন আহত হন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!