সম্প্রতি চীনের সাংহাই শহরে এ ঘটনা ঘটে। সাংহাই শহরের হুয়াশান রোডের একটি নাচের স্টুডিও থেকে ব্লুটুথ স্পিকার চুরি হয়। যার বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা।
চুরির অভিযোগ পেয়ে তদন্তে নেমে চেন নামে ওই যুবককে আটক করে পুলিশ। থানায় নিয়ে জেরা করা হয়। কেন চুরি করছেন চেন, তা জানতে চান পুলিশকর্মীরা।
.png)
আরো পড়ুন>> পৃথিবীর নিকটেই মিললো দৈত্যাকার জোড়া কৃষ্ণগহ্বরের সন্ধান
চেন জানান, প্রেমিকাকে সে বিয়ে করতে চায় না। কিন্তু সে কথা সরাসরি প্রেমিকাকে বলতে পারছিলেন না। তাই অনেক কিছু ভেবে চুরির ফন্দি আঁটেন তিনি।
তিনি চাননি, তার এই পরিকল্পনার কারণে কেউ বড় কোনো ক্ষতির মুখে পড়ুক। সে কারণে স্পিকার চুরি করেন। চেন ভেবেছিলেন, চুরি করলে পুলিশ ঠিক তাকে ধরে ফেলবে। আর তা না হলে আত্মসমর্পণ করবেন। চুরির অভিযোগে জেলে গেলে প্রেমিকা নিশ্চয়ই আর তাকে বিয়ে করতে চাইবেন না।
সূত্র: ইন্ডিয়া টাইমস, আনন্দবাজার