ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সহযোগিতা করতে গিয়ে বন্ধুর প্রেমিকাকে নিয়ে উধাও শওকত 

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ৭ এপ্রিল ২০২৩
সহযোগিতা করতে গিয়ে বন্ধুর প্রেমিকাকে নিয়ে উধাও শওকত 
ফাইল ফটো

হাসান সরদারের সঙ্গে প্রেমের সম্পর্ক স্কুলছাত্রীর। বিষয়টি জানতে পেরে অন্যত্র বিয়ে ঠিক করেন ওই ছাত্রীর অভিভাবক। কিন্তু প্রেমিককেই বিয়ে করতে চান ওই ছাত্রী। তারা সিদ্ধান্ত নেন পালিয়ে বিয়ে করার। সিদ্ধান্ত অনুযায়ী ওই ছাত্রীকে বাড়ি থেকে নিয়ে আসার জন্য প্রেমিক হাসান তার বন্ধু শওকতকে পাঠান। কিন্তু ওই ছাত্রীকে নিয়ে উধাও বন্ধু শওকত। এদিকে ওই ছাত্রীর মায়ের মামলায় প্রেমিক হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। 

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায় বরিশালের মুলাদী পৌরসভায়। প্রেমিক হাসানের বাড়ি মুলাদী পৌরসভার চরডিক্রী গ্রামে। ওই স্কুলছাত্রীর বাড়ি পাশ্ববর্তী তেরচর গ্রামে। 

পুলিশ জানায়, হাসান সরদারের সঙ্গে প্রেমের সম্পর্ক স্কুলছাত্রীর। বিষয়টি জানতে পেয়ে অন্যত্র বিয়ে ঠিক করেন ওই ছাত্রীর অভিভাবক। এই অবস্থায় প্রেমিক জুটি পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী গত মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রীকে বাড়ি থেকে নিয়ে আসার জন্য হাসান তার বন্ধু তরেচর গ্রামের শওকত হোসনেকে পাঠান। কিন্তু শওকত ওই ছাত্রীকে বাড়ি থেকে নিয়ে লাপাত্তা হয়ে যান।

Advertisement

এদিকে ঘটনায় গত বুধবার রাতে মুলাদী থানায় মামলা করেন ছাত্রীর মা। ওই মামলার হাসানকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে হাসান পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, পরিকল্পনামাফিক তারা ওই ছাত্রীকে নিয়ে গিয়েছেন। কিন্তু এরপর থেকে বন্ধ পাওয়া যাচ্ছে শওকতের মোবাইল।

ওই ছাত্রীর মা জানান, তার মেয়ে এ বছর এসএসসি পরীক্ষা দেবে। হাসান কৌশলে তার বন্ধুকে দিয়ে মেয়েকে বাড়ি থেকে নিয়ে গিয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি মামলা করেন। 

মুলাদী থানার ওসি তুষার কুমার মণ্ডল জানান, ওই স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দুজনকে আসামি করে মামলা করেছেন তার মা। মামলায় অভিযুক্ত হাসান সরদারকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

মুলাদী সার্কেল এএসপি মতিউর রহমান জানান, অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে হাসানের বন্ধু শওকতকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!