ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিয়ে করতে আইপিএল ছাড়লেন তিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:০১, ৭ এপ্রিল ২০২৩
বিয়ে করতে আইপিএল ছাড়লেন তিনি
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠ মাতাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিশেল মার্শ। তবে এবারে আইপিএলে বেশি ম্যাচ খেলা হয়নি তার। মাত্র দুই ম্যাচ খেলেছেন তিনি। এরই মধ্যে খবর, কিছুদিনের জন্য আইপিএল ছাড়ছেন মার্শ।

অস্ট্রেলিয়ার তারকা এই অলরাউন্ডার নিজের বিয়ে সারতে দিল্লি থেকে ছুটছেন দেশে। জানা গেছে, বিয়ে শেষ করেই আবারো যোগ দেবেন দলে।

আগামীকাল (শনিবার) রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। তার আগে দিল্লি বোলিং কোচ জেমস হোপস মার্শের দেশে ফেরার খবর নিশ্চিত করেছেন। ম্যাচের আগের দিন তিনি জানান, মার্শকে কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না। সামনেই তার বিয়ে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!