শনিবার ভোরে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ২৫টি ইউনিট কাজ করছে।
খবরে বলা হয়, দিল্লির টিকরি কালানের এলাকার পিভিসি মার্কেটে আগুন লেগে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২৫টি ইউনিট। আগুন নেভাতে তৎপর হয়েছেন স্থানীয়রাও।
.png)
আরো পড়ুন>> ইসরায়েলি আগ্রসন বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। ‘কুলিং অপারেশন’ চলছে। ঠিক কী কারণে আগুন লাগল, তা-ও খতিয়ে দেখতে তৎপর হয়েছে প্রশাসন।
তবে প্রশাসন বলছে তদন্তের পূর্বে এই বিষয়ে কিছুই বলা যাবে না। তদন্তের পরই মার্কেটে আগুন লাগার কারণ জানা যাবে। এবং তদন্তের পরই জানা যাবে ক্ষতিগ্রস্থ দোকানের সংখ্যা।
সূত্র: আনন্দবাজার