টেস্টের পর ছুটি মিললো লিটনেরও। সমর্থকদের অপেক্ষা ছিল, কবে নাগাদ কেকেআর শিবিরে যোগ দেবেন তারকা এই ব্যাটার।
নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, আজ কলকাতার বিমান ধরছেন না লিটন। সেক্ষেত্রে হয়তো আগামীকাল কলকাতা টিমে যোগ দিতে পারেন। যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
.png)
আইপিএলের চলতি আসরে কলকাতার হয়ে খেলার কথা ছিল দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসের। তবে পুরো মৌসুমে কলকাতার হয়ে সাকিব-লিটনকে না পাওয়ার শঙ্কায় তাদেরকে নাম প্রত্যাহারের অনুরোধ জানায় ফ্র্যাঞ্চাইজিটি।
সেই আহবানে সাড়া দিয়ে সাকিব আইপিএলের এবারের আসরে আর পা রাখছেন না। তবে প্রথমবারের ডাক পাওয়া লিটনের ব্যাপারটা ভিন্ন। আন্তর্জাতিক সূচির বাইরে অন্তত কয়েক ম্যাচ খেলার সুযোগ পেলেও তিনি কলকাতার হয়ে নামতে চান।