ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্পিকারের সাক্ষাৎ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২২, ৪ এপ্রিল ২০২৩
তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্পিকারের সাক্ষাৎ 
মার্কিন স্পিকার কেভিন ম্যাকার্থি এবং তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন

চীনের সাথে তাইওয়ানের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র সফর করছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। চীনের সতর্কবার্তার পরও যুক্তরাষ্ট্রে এমন পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করছে দেশটি। যুক্তরাষ্ট্রের স্পিকারের সঙ্গে চলতি সপ্তাহে সাক্ষাত করবেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

মার্কিন হাউস স্পিকার ম্যাকার্থি নিশ্চিত করেছেন যে, চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় তিনি  সাই ইন-ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করবেন। যদিও চীন বিষয়টি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বেইজিং ‘পাল্টা পদক্ষেপ’ নেওয়া হবে বলে সতর্ক করেছে। 

আরো পড়ুন>> ৩০০ প্রবাসীকে নাগরিকত্ব দিল ওমান

Advertisement

উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেছিলেন। ওই সময়ও বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল। তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়াও চালিয়েছিল চীন। তাইওয়ানে আবারও বড় ধরনের মহড়া চালানোর পরিকল্পনা করছে চীন। সম্প্রতি তাইওয়ানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছিলেন। 

এই সফরকে ঘিড়ে তাইওয়ান-চীনের মধ্যকার দূরত্ব আরো বাড়তে থাকবে। চীনের সতর্কবার্তা পর্যালোচনা করলে এমনি ধারণা করা যায়।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!