ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নেদারল্যান্ডসে ট্রেন দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮, ৪ এপ্রিল ২০২৩
নেদারল্যান্ডসে ট্রেন দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০
সংগ্রহিত

নেদারল্যান্ডসে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে রেললাইনে রাখা কিছু নির্মাণ সামগ্রীর সংঘর্ষ।সংঘষের ফলে লাইনচ্যুত ট্রেন। ট্রেনের এই সংঘর্ষের ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। এখনো গুরুতর আহত অবস্থায় আছেন বহু মানুষ। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, রাত ৩টা ৩০ মিনিটে দেশটির পূর্ব দিকের ভুর্সকোটেন নামক একটি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর যাত্রাবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পাশাপাশি একটি বগি লাইন থেকে ছিটকে পাশের মাঠে পড়ে যায়। এছাড়া অপর একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্রেনটি ৫০ জন যাত্রী নিয়ে লেদেন সিটি থেকে ব্যস্ত শহর হেগের উদ্দেশ্যে যাচ্ছিল।

আরো পড়ুন>> সামরিক ব্লগার হত্যায় গ্রেফতার সন্দেহভাজন নারী

Advertisement

রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থলে এখন উদ্ধার অভিযান চালমান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি কী করণে এ দুর্ঘটনা ঘটল। এবং এখনো হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা যায়, রেললাইনের পাশে উল্টে পড়ে আছে বগি। এছাড়া রাতের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়। আহতদের দ্রুত হাসপাতালে নিতে কয়েকটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা আছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!