ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানের আকাশসীমায় বাধার মুখে ফিরে গেল মার্কিন বিমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪০, ৩ এপ্রিল ২০২৩
ইরানের আকাশসীমায় বাধার মুখে ফিরে গেল মার্কিন বিমান
ফাইল ছবি

ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা করছিল একটি মার্কিন গোয়েন্দা বিমান। কিন্তু ওমান সাগরের কাছে ইরানের নৌবাহিনী বাধার মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হয় মার্কিন গোয়েন্দা বিমানটি।

ইরানের ‘তাসনিম’ বার্তা সংস্থা রবিবার নৌবাহিনীর গণযোগাযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি মার্কিন নৌবাহিনীর ইপি-৩ই মডেলের একটি গোয়েন্দা বিমান ওমান সাগরের নিকটবর্তী এলাকায় ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করে। এসময় ইরানের নৌবাহিনী বিমানটির কাছে সতর্কতামূলক বার্তা পাঠায় এবং বিমানটিকে ইরানের আকাশসীমা থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

Advertisement

আরো পড়ুন>> ব্রাজিলে ছয় স্ত্রীকে নিয়ে বসবাস যুবকের

বার্তা সংস্থাটি আরো জানায়,“সতর্কতা পাওয়ার পর মার্কিন বিমানটি ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে আন্তর্জাতিক বিমান রুটগুলোর দিকে ফিরে যায়।”

মার্কিন সামরিক বিমান নির্মাণকারী কোম্পানি লকহিড মার্টিন চারটি টারবোপ্রপ ইঞ্জিনের বিমান ইপি-থ্রিই নির্মাণ করেছে।  বিমানটিতে সব ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা, সিগন্যাল সংগ্রহ ও আঁড়ি পাতার সকল ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র মার্কিন ও জাপানি নৌবাহিনী এই বিমানটি ব্যবহার করে।

ইরানের বিমান বাহিনী অনেকবার এই সতর্কতা উচ্চারণ করেছে যে, ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার অনুমতি কাউকে দেওয়া হবে না। এই বাহিনী শত্রুদের বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের যেকোনও অশুভ তৎপরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বলেও ঘোষণা দিয়েছে। 

সূত্র: প্রেসটিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!