ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাক-ইরান সীমান্তে সন্ত্রাসী হামলায় ৪ সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৩, ১ এপ্রিল ২০২৩
পাক-ইরান সীমান্তে সন্ত্রাসী হামলায় ৪ সেনার মৃত্যু
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কেচ জেলার জলগাই সেক্টরে সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীদের হামলায় পাকিস্তান-ইরান সীমান্তে টহলরত চার সেনা নিহত হয়েছে।

শনিবার (১ এপ্রিল) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

জানা যায়, সৈনিক নায়েক শায়ের আহমেদ, ল্যান্স নায়েক মুহাম্মদ আসগর, সিপাহী মুহাম্মদ ইরফান এবং সিপাহী আব্দুর রশিদ হামলায় গুরুতর আহত হন এবং পরে মৃত্যুবরণ করেন।

Advertisement

আফগানিস্তান এবং ইরানের সাথে দীর্ঘ অমীমাংসিত সীমান্ত রয়েছে পাকিস্তানের।

পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, ভবিষ্যতে এই ধরনের হামলা প্রতিরোধের উপায় জানতে ইরানের সঙ্গে যোগাযোগ করছে পাকিস্তান কর্তৃপক্ষ। তবে পাকিস্তানের সীমান্ত এলাকায় সামরিক টহলে ইরানের ভেতর থেকে চালানো এই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

আরো পড়ুন>> যুবকের উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ল দুই সিংহী!

ওই এলাকার জাতিগত বিদ্রোহী বালুচ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো বলছে, তারা আঞ্চলিক সম্পদের বৃহত্তর অংশের জন্য লড়াই করছে। সীমান্তের দুই পাশে বালুচ গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ। গোয়াদর সমুদ্র বন্দরের অবস্থানও এই প্রদেশে। পাকিস্তানে বেইজিংয়ের ৬৫ বিলিয়ন ডলারের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে’ বিনিয়োগের অংশ হিসেবে চীনা অর্থায়নে তৈরি করা হচ্ছে এই বন্দর।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!