গত ২০ মার্চ ইতালির ডেটা সুরক্ষা সম্পর্কিত পর্যবেক্ষণকারী সংস্থা চ্যাটজিপিটি সম্পর্কে কর্তৃপক্ষ বরাবর একটি প্রতিবেদন জমা দিয়েছিল। সেই প্রতিবেদন আমলে নিয়েই এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে তথ্য নিয়ন্ত্রণ সংস্থার কর্তৃপক্ষরা।
পাশাপাশি, দেশটিতে জনগণের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় তথ্যের সুরক্ষা নিশ্চিতে যে নীতিমালা প্রচলিত আছে, চ্যাটজিপিটি ইতোমধ্যে তা লঙ্ঘণ করেছে কিনা— কর্তৃপক্ষ সে ব্যাপারটি নিয়েও তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
.png)
পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘কার্যক্রম ও অ্যালগরিদম সচল রাখতে ব্যাপকভাবে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে চ্যাটজিটিটি, যার কোনো আইনগত ভিত্তি নেই।’
আরো পড়ুন>> ট্রাম্পের জন্য একদিনে ৪২ কোটি টাকা অনুদান অনুসারীদের
কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবট কোমলমতি শিশুদের প্রতি ‘সংবেদনশীল’ নয় উল্লেখ করে সেখানে আরো বলা হয়, ‘যেহেতু এই চ্যাটবট ব্যবহারকারীদের বয়স যাচাই করতে সক্ষম নয়, তাই অনেক সময় শিশু ও অপ্রাপ্তবয়স্কদের বিভিন্ন প্রশ্নের এমন উত্তর এটি প্রদান করে— যা তাদের বয়স ও মানসিক পরিপক্কতার হিসেবে রীতিমতো অস্বস্তিকর ও অসামঞ্জস্য।’
চ্যাটজিপিটি মূলত একটি বিশেষ ধরনের রোবট। এই ধরনের রোবট চ্যাটবট নামেও পরিচিত। মানুষের কণ্ঠস্বর বা ডিজিটাল মাধ্যমে এটি বিভিন্ন প্রশ্ন গ্রহণ করে এবং মানুষের মতোই এটি সেসব প্রশ্নের উত্তর প্রদান করতে সক্ষম। এর পাশাপাশি বিভিন্ন বিখ্যাত ব্যক্তির লেখার ধরন নকল করা এবং ইন্টারনেট ব্যবহারেও দক্ষতার প্রমাণ দিয়েছে চ্যাটজিপিটি।
২০২২ সালের নভেম্বরে ওপেন এআই নামের একটি মার্কিন স্টার্টআপ কেম্পানি চ্যাটজিপিটিকে প্রথম বাজারে আনে। তবে এই চ্যাটবট প্রস্তুত করেছে বিশ্বের অন্যতম বৃহৎ সফটওয়্যার প্রস্তুতকারী কোম্পানি মাইক্রোসফট।
চ্যাটজিপিটি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ সম্পর্কে জবাব চেয়ে এটির প্রস্তুতকারী সংস্থা ওপেন আই বরাবর চিঠি দিয়েছে ইতালি সরকার। আগামী ২০ দিনের মধ্যে যদি চিঠির সন্তোষজনক জবাব না আসে, সেক্ষেত্রে ইতালির সরকারকে ২ কোটি ১৭ লাখ ডলার জরিমানা দিতে হবে কোম্পানিটিকে।
সূত্র: বিবিসি