রোববার ‘সি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধের দুই গোলেই জয় তুলে নিয়েছে ইতালি। এ ম্যাচের ১৫তম মিনিটে প্রথম গোল করেন মাতেও রেতেগুই এবং ২৭তম ব্যবধান দ্বিগুণ করেন মাতেও পেসিনা। এতে মাল্টার মাঠে গিয়ে ২-০ গোলে জয় নিয়ে দেশে ফিরেছে আজ্জুরিরা।
বর্তমানে সি গ্রুপের শীর্ষ অবস্থান ধরে রেখে ইংল্যান্ড। অন্যদিকে এক জয় নিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
.png)
মাল্টার বিপক্ষে সহজ জয় তুলে নিয়ে ইতালি কোচ রবার্তো মানচিনি ম্যাচের পর বলেন, ‘এটা এমন এক ম্যাচ, যেখানে প্রতিপক্ষ খেলবে এমন এক মানসিকতা নিয়ে যে, তাদের হারানোর কিছু নেই। এ কারণে তারা যে কোনো কিছু ঘটাতে পারে, খুব বাজেভাবে খেলতে থাকে। আমরা কিছু ভালো কাজ করেছি। সবচেয়ি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, জয়ে ফেরা। সে কাজটা করতে পেরেছি।’
তিনি আরো বলেন, আমরা দ্রুত ডেডলক ভাঙতে পেরেছি। যদিও আরও বেশি গোল করা উচিৎ ছিল। কিন্তু করতে পারিনি। তবে, ম্যাচটিতে আরও অবাক করা কিছু হতে পারতো।
রবার্তো মানচিনি বলেন, ‘এটা সত্য, আমরা অনেক কিছুই ভালোভাবে শেষ করতে পারিনি। যখন আপনি ২-০তে এগিয়ে, তখন কোনোভাবেই চাপ কম নিয়ে খেলার চেষ্টা করা ঠিক না।’