প্রথমবারের মত আজ্জুরিদের স্কোয়াডে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন নিস গোলরক্ষক ভ্লাদিমিরো ফালকোন, তুরিনো ডিফেন্ডার আলেহান্দ্রো বুনগিওরনো ও অ্যাথলেটিকো টাইগার স্ট্রাইকার মাতেও রেটেগুই। এর মাধ্যমে এ পর্যন্ত মানচিনি জাতীয় দলের জন্য সর্বমোট ১০২জন খেলোয়াড়কে দলভূক্ত করলেন।
মানচিনি বলেছেন, ‘আমরা বেশ কিছুদিন ধরেই রেটেগুইকে দেখে আসছি। গত দুই মৌসুম ধরে আর্জেন্টাইন লিগে সে নিয়মিত খেলছে। আমাদের দলে এই মুহূর্তে যে প্রতিভার অভাব আছে সেটা তার মধ্যে রয়েছে।’
.png)
স্ট্রাইকার বাছাইয়ে এই মুহূর্তে দারুণ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন মানচিনি। অভিজ্ঞ সিরো ইমোবিলে ইনজুরিতে রয়েছেন, নাপোলির গিয়াকোমো রাসপাডোরি ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের গিয়ানলুকা সামাক্কার ম্যাচ ফিটনেসের অভাব রয়েছে।
মানচিনি বলেন, ‘রাসপাডোরি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলে ইদানিং সে খুব বেশী ম্যাচ খেলেনি। সামাক্কা ইনজুরি কাটিয়ে দলে ফিরেছে, যে কারনে তার ফিটনেসের অভাব রয়েছে। আবারো মাঠে নামলে তাদের এই সমস্যা দুর হবে।’
সামাক্কা দলে জায়গা পেলেও মানচিনির বিবেচনায় বাদ পড়েছেন রাসপাডোরি। নেপলসে আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডকে আতিথ্য দিবে ইতালি। এরপর ২৬ মার্চ মাল্টা সফরে যাবে।
স্কোয়াড:
গোলরক্ষক: জিয়ানলুইজি ডোনারুমা, ভ্লাদিমিরো ফ্যালকোন, অ্যালেক্স মেরেত, ইভান প্রোভেডেল।
ডিফেন্ডার: ফ্র্যান্সেসকো আকারবি, লিওনার্দো বনুচ্চি, আলেহান্দ্রো বুনগিওরনো, মাত্তেও ডারমিয়ান, গিওভান্নি ডি লরেঞ্জো, ফেডেরিকো ডিমারকো, অ্যালেসিও রোমাগনোলি, গিওর্গিও স্কালভিনি, লিওনার্দো স্পিনাজ্জোলা, রাফায়েল টোলোই।
মিডফিল্ডার: নিকোলো বারেলা, ব্রায়ান ক্রিস্টান্টে, ডেভিড ফ্রাত্তেসি, জর্জিনহো, লরেঞ্জো পেলেগ্রিনি, মাত্তেও পেসিনা, সান্দ্রো টোনালি, মার্কো ভেরাত্তি।
ফরোয়ার্ড: ডোমেনিকো বেরার্দি, ফেডেকিরো চিয়েসা, উইলফ্রিড জিনোটো, ভিনসেনজো গ্রিফো, সিমোনে পাফুন্ডি, মাত্তেও পোলিটানো, মাত্তেও রেটেগুই, গিয়ানলুকা সামাক্কা।