ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ার ভেতরে ইউক্রেনের ড্রোন, ভূপাতিত করল মস্কো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪২, ২৭ মার্চ ২০২৩
রাশিয়ার ভেতরে ইউক্রেনের ড্রোন, ভূপাতিত করল মস্কো
ফাইল ছবি

টানা ১ বছরের ও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ সময় ধরে চলা এই আগ্রাসনে ইউক্রেনে হামলায় রুশ বাহিনী বিভিন্ন ড্রোন ব্যবহার করেছে অনেকবার। অন্যদিকে রাশিয়ার ভেতরে হামলার কাজেও অনেক সক্ষমতা অনুযায়ী ড্রোন ব্যবহার করছে ইউক্রেনও।

মস্কো জানিয়েছে, ইউক্রেনীয় ওই ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া। ইউক্রেনীয় ড্রোনটি সীমান্ত থেকে রাশিয়ার প্রায় ৪০০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিল। রাশিয়ার বিমান প্রতিরক্ষার মাধ্যমে ইউক্রেনীয় একটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার রাশিয়ার কিরেয়েভস্ক শহরে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ইউক্রেনীয় সীমান্ত থেকে রাশিয়ার এই শহরটি দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার (২৪৯ মাইল)।

Advertisement

আরো পড়ুন>> নির্বাচন উপলক্ষে ইমরান খানের ১০ দফা পরিকল্পনা ঘোষণা

রাশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বলছে, স্ট্রিজ-টাইপ (টিউ-১৪১) ইউএভি ড্রোনটি বিস্ফোরক ভর্তি ছিল এবং রোববার স্থানীয় সময় বিকেল ৩:২০ মিনিটে বিমান প্রতিরক্ষার মাধ্যমে নামিয়ে আনা হয়। পরে ড্রোন ভূপাতিত হলে ওই শহরে একটি বড় গর্ত সৃষ্টি হয়।

সংবাদমাধ্যম বলছে, মস্কো থেকে প্রায় ২২০ কি.মি (১৩৭ মাইল) দক্ষিণে তুলা অঞ্চলে অবস্থিত শহরে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় কোনো গুরুতর আঘাতের ঘটনা ঘটেনি। 

গত ফেব্রুয়ারিতে মস্কো তার পূর্ণ মাত্রায় আক্রমণ চালানো শুরু করার পর থেকেই ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য এঙ্গেলস বিমান ঘাঁটি ব্যবহার করে এসেছে রাশিয়া।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!