ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনের সঙ্গে কোনো ধরনের সামরিক জোট গড়ছে না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯, ২৭ মার্চ ২০২৩
চীনের সঙ্গে কোনো ধরনের সামরিক জোট গড়ছে না রাশিয়া
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ও চীন কোনো ধরনের সামরিক জোট গড়ছে না, তবে আমরা একে অপরকে সামরিক সহযোগিতা করছি। আর এ সহযোগিতা লুকিয়ে করা হচ্ছে না। রোববার (২৬ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা বলতে শোনা যায় তাকে।

পুতিন বলেন, পশ্চিমা বিশ্লেষকরা এখন ১৯৩০ এর দশকে  ফ্যাসিস্ট জার্মানি, ইতালি ও সামরিকবাদী জাপানের মতো করে নতুন একটি অক্ষশক্তি বানানো নিয়ে কথা বলছেন। তাছাড়া, তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়াকেও এ শ্রেণিতে ফেলেছেন। এর পাশাপাশি পুতিন এ বছরের শুরুতে যুক্তরাজ্য ও জাপানের মধ্যে সই হওয়া প্রতিরক্ষা চুক্তির কথাও উল্লেখ করেছেন।

রুশ প্রেসিডেন্ট দাবি করেন, পশ্চিমা দেশগুলো রাশিয়া ও চীনের বিরুদ্ধে একাধিক বৈশ্বিক জোট গড়ে তোলার চেষ্টা করছে। তাছাড়া তিনি যুক্তরাষ্ট্র ও নেটোর বিরুদ্ধে নতুন ‘অক্ষশক্তি’ গড়ে তোলার চেষ্টারও অভিযোগ তোলেন।

Advertisement

আরো পড়ুন>> এবার জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

পুতিন বলেন, পশ্চিমা বিশ্লেষকরা এখন ১৯৩০ এর দশকে ফ্যাসিস্ট জার্মানি, ইতালি ও সামরিকবাদী জাপানের মতো করে নতুন একটি অক্ষশক্তি বানানো নিয়ে কথা বলছেন। তাছাড়া, তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়াকেও এ শ্রেণিতে ফেলেছেন। এর পাশাপাশি পুতিন এ বছরের শুরুতে যুক্তরাজ্য ও জাপানের মধ্যে সই হওয়া প্রতিরক্ষা চুক্তির কথাও উল্লেখ করেছেন।

তবে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা এ ধরনের ব্যাখ্যাকে অযৌক্তিক দাবি করে প্রত্যাখ্যান করে করেছে। তারা বলছে, মস্কো ইউক্রেনের ভূখণ্ড দখলের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্রের স্বাভাবিক ক্ষমতাকে পঙ্গু করতে চাইছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!