ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্যাংকিং খাতে অচলাবস্থা সত্ত্বেও সুদহার বাড়াল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৭, ২৩ মার্চ ২০২৩
ব্যাংকিং খাতে অচলাবস্থা সত্ত্বেও সুদহার বাড়াল যুক্তরাষ্ট্র
ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল

সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম। সিলিকন ভ্যালিসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে যাবার পর দেশটির ব্যাংকিং খাতে যে অচলাবস্থা দেখা দেয় তা কাটিয়ে উঠতেই এমন সিদ্ধান্ত বলে মত সংশ্লিষ্টদের।

বুধবার (২২ মার্চ) ফেডারেল রিজার্ভ সুদের হার ০ দশমিক ২৫ পয়েন্ট বাড়ানোর ঘোষণা দেয়। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক দাবি করেছে, ব্যাংকিং খাত শক্ত অবস্থানে আছে। তবে তারা সঙ্গে সতর্কতা দিয়েছে, যেসব ব্যাংক বন্ধ হয়ে গেছে আগামী কয়েক মাসে সেগুলোর বিরূপ প্রভাব পড়তে পারে।

ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, ফেড তার মুদ্রাস্ফীতির লড়াইয়ে মনোনিবেশ করেছে।

Advertisement

আরো পড়ুন>> কামানের গোলা ছুড়ে ইফতারের সময় জানাবে আরব আমিরাত

গত বছর থেকেই সুদহার বাড়িয়ে চলছে যুক্তরাষ্ট্রের ব্যাংক। তবে সুদহার বৃদ্ধির বিষয়টি ব্যাংকিং খাতে অস্থিরতা তৈরি করেছে। এ মাসেই সিলিকন ভ্যালি এবং সিগনেচার নামে দু'টি ব্যাংকে ধস নেমেছে শুধুমাত্র এ কারণে।

কিন্তু বিশ্লেষকদের অনেকেই মনে করেন এতে করে উল্টো চাপের মুখে পড়ে ব্যাংকগুলো। যার পরিণতিতেই এসভিবি এবং সিগনেচার ব্যাংক ধসের মত ঘটনাগুলো।

এ বছর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র ০ দশমিক ৪ শতাংশ হবে বলে ধারণা করছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। ২০২৪ সালে প্রবৃদ্ধি বেড়ে হবে ১ দশমিক ২ শতাংশ। এই হারকে প্রবৃদ্ধির সাধারণ গতির চেয়ে কম মনে করা হচ্ছে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!