ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সবচেয়ে বেশি এবং কম সময় রোজা রাখতে হবে যেসব দেশে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৬, ২২ মার্চ ২০২৩
সবচেয়ে বেশি এবং কম সময় রোজা রাখতে হবে যেসব দেশে
ছবি: সংগৃহীত

বছর ঘুরে আবারও চলে এলো পবিত্র রমজান মাস। এ মাসে ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে রোজা রাখে মুসলিমরা। কিন্তু এই উপবাস করার সময়টি পৃথিবীর সব জায়গায় এক নয়। মূলত সূর্য উদয় ও অস্ত যাওয়ার ওপর উপবাসের সময় নির্ভর করে। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে এ বছর পৃথিবীর কোন এলাকার মানুষকে সবচেয়ে বেশি বা কম সময় সিয়াম পালন করতে হবে।

সংবাদমাধ্যম গাল্ফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এ বছর সবচেয়ে বেশি সময় না খেয়ে থাকতে হবে আইসল্যান্ডের বাসিন্দাদের। রমজানের প্রথম দিন অর্থাৎ ২৩ মার্চ সেখানে ১৫ ঘণ্টা ৩৩ মিনিট উপবাস থাকতে হবে। তাছাড়া শেষ রমজানের দিন সেখানে ফজর ও মাগরিবের মধ্যে ব্যবধান হবে ১৬ ঘণ্টা ২০ মিনিট।

এদিকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে উপবাসের সময় কম হবে। এ সব এলকায় সূর্য উদয় ও অস্তের মধ্যে ব্যবধান হবে ১১ থেকে ১২ ঘণ্টা। যেমন চিলির কিং স্কটে উপবাস থাকতে হবে ১২ ঘণ্টারও কম সময়।

Advertisement

জেনে নেয়া যাক এবার কোন অঞ্চলের মানুষের সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হবে এবং কোন অঞ্চলের মানুষের কম সময় রোজা থাকতে হবে।

* সবচেয়ে বেশি সময় রোজা থাকতে হবে—

নুক, গ্রিনল্যান্ড: ১৭ ঘণ্টা

রেকজাভিক, আইসল্যান্ড: ১৭ ঘণ্টা

হেলেনস্কি, ফিনল্যান্ড: ১৭ ঘণ্টা

স্টকহোম, সুইডেন: ১৭ ঘণ্টা

গ্লাসগো, স্কটল্যান্ড: ১৭ ঘণ্টা

আমস্টারডাম, নেদারল্যান্ডস: ১৬ ঘণ্টা

ওয়ারস, পোল্যান্ড: ১৬ ঘণ্টা

লন্ডন, যুক্তরাজ্য: ১৬ ঘণ্টা

আস্তানা, কাজাখস্তান: ১৬ ঘণ্টা

ব্রাসেলস, বেলজিয়াম: ১৬ ঘণ্টা

প্যারিস, ফ্রান্স: ১৫ ঘণ্টা

জুরিখ, সুইজারল্যান্ড: ১৫ ঘণ্টা

বুচারেস্ট, রোমানিয়া: ১৫ ঘণ্টা

অটোয়া, কানাডা: ১৫ ঘণ্টা

সোফিয়া, বুলগেরিয়া: ১৫ ঘণ্টা

রোম, ইতালি: ১৫ ঘণ্টা

মাদ্রিদ, স্পেন: ১৫ ঘণ্টা

সেরাজেভো, বসনিয়া: ১৫ ঘণ্টা

লিসবন, পর্তুগাল: ১৪ ঘণ্টা

অ্যাথেন্স, গ্রিস: ১৪ ঘণ্টা

বেইজিং, চীন: ১৪ ঘণ্টা

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: ১৪ ঘণ্টা

পিয়ংইয়ং, উত্তর কোরিয়া: ১৪ ঘণ্টা

আঙ্কারা, তুরস্ক: ১৪ ঘণ্টা

রাবাত, মরক্কো: ১৪ ঘণ্টা

টোকিও, জাপান: ১৪ ঘণ্টা

ইসলামাবাদ, পাকিস্তান: ১৪ ঘণ্টা

কাবুল, আফগানিস্তান: ১৪ ঘণ্টা

তেহরান, ইরান: ১৪ ঘণ্টা

বাগদাদ, ইরাক: ১৪ ঘণ্টা

বৈরুত, লেবানন: ১৪ ঘণ্টা

দামাসকাস, সিরিয়া: ১৪ ঘণ্টা

কায়রো, মিসর: ১৪ ঘণ্টা

জেরুজালেম, ফিলিস্তিন: ১৪ ঘণ্টা

কুয়েত সিটি, কুয়েত: ১৪ ঘণ্টা

গাজা সিটি, ফিলিস্তিন: ১৪ ঘণ্টা

নয়া দিল্লি, ভারত: ১৪ ঘণ্টা

হংকং: ১৪ ঘণ্টা

ঢাকা, বাংলাদেশ: ১৪ ঘণ্টা

মাসকাট, ওমান: ১৪ ঘণ্টা

রিয়াদ, সৌদি আরব: ১৪ ঘণ্টা

দোহা, কাতার: ১৪ ঘণ্টা

দুবাই, আরব আমিরাত: ১৪ ঘণ্টা

আদেন, ইয়েমেন: ১৪ ঘণ্টা

* কম সময় রোজা থাকতে হবে—

আদ্দিস আবাবা, ইথিওপিয়া: ১৩ ঘণ্টা

দাকার, সেনেগাল: ১৩ ঘণ্টা

কলম্বো, শ্রীলঙ্কা: ১৩ ঘণ্টা

ব্যাংকক, থাইল্যান্ড: ১৩ ঘণ্টা

খারতুম, সুদান: ১৩ ঘণ্টা

কুয়ালালামপুর, মালয়েশিয়া: ১৩ ঘণ্টা

সিঙ্গাপুর: ১৩ ঘণ্টা

নাইরোবি, কেনিয়া: ১৩ ঘণ্টা

লুয়ান্ডা, অ্যাঙ্গোলা: ১৩ ঘণ্টা

জাকার্তা, ইন্দোনেশিয়া: ১৩ ঘণ্টা

ব্রাসিলিয়া, ব্রাজিল: ১৩ ঘণ্টা

হারারে, জিম্বাবুয়ে: ১৩ ঘণ্টা

জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা: ১৩ ঘণ্টা

বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা: ১২ ঘণ্টা

সিওদাদ দেল এস্তে, প্যারাগুয়ে: ১২ ঘণ্টা

কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা: ১২ ঘণ্টা

মন্তেভিদো, উরুগুয়ে: ১২ ঘণ্টা

ক্যানবেরা, অস্ট্রেলিয়া: ১২ ঘণ্টা

পুয়ের্ত মন্ত, চিলি: ১২ ঘণ্টা

ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড: ১২ ঘণ্টা

এদিকে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হবে শুক্রবার (২৪ মার্চ) থেকে। সেক্ষেত্রে বৃহস্পতিবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত তারাবি নামাজ পড়বেন, রোজা রাখতে শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

সূত্র: গাল্ফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!