ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৫ বছরের শিশুর পুরো শরীরে সিগারেটের ছ্যাঁকা দিল মা ও মামা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৬, ১৬ মার্চ ২০২৩
৫ বছরের শিশুর পুরো শরীরে সিগারেটের ছ্যাঁকা দিল মা ও মামা!
ছবি: প্রতীকী

পাঁচ বছরের শিশুর পুরো শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে মা এবং মামার বিরুদ্ধে। এ ঘটনায় দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, শিশুটিকে নানা ভাবে মারধর করতেন তারা। সিগারেটের ছ্যাঁকা দিতেন বার বার। সারা গায়ে পোড়া ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু।

ঘটনাটি ভারতের ওড়িশার জাজপুর জেলার। আটককৃতরা হলেন ২৫ বছরের রেশমি মহাপাত্র এবং তার ভাই ২৮ বছরের কমলাকান্ত মহাপাত্র। তারা গোপালপুর গ্রামের বাসিন্দা।

Advertisement

গত মঙ্গলবার (১৪ মার্চ) রেশমির শিশুপুত্রের উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। মা এবং মামা মিলে শিশুটিকে হেনস্থা করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই শিশুকে উদ্ধার করে।

আরো পড়ুন>> সিরিয়ায় রক্তক্ষয়ী গৃহযুদ্ধের এক যুগ পূর্তি

বৈরি থানার পুলিশ ইনস্পেক্টর প্রদীপ্ত কানুঙ্গ বলেন, ‘আমরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকেরা দেখে জানান, তাকে সিগারেটের একাধিক ছ্যাঁকা দেওয়া হয়েছে। তার পর আমরা অভিযুক্তদের গ্রেফতার করি।’

পুলিশ জানিয়েছে, রেশমি দীর্ঘ দিন ধরেই তার স্বামীর সঙ্গে থাকেন না। তাদের মধ্যে বনিবনা না হওয়ায় রেশমির স্বামী জিতেন্দ্র আলাদা থাকেন। ছেলেকে নিয়ে রেশমি থাকেন বাপের বাড়িতে। কেন তিনি এবং তার ভাই মিলে শিশুটির উপর এ ভাবে অত্যাচার করলেন, তা এখনও স্পষ্ট নয়।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মামলা করা হয়েছে শিশু সুরক্ষা আইনেও। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতাল থেকে ছাড়া পেলে শিশুটিকে সরকারি শিশুসুরক্ষা কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!