সোমবার (১৩ মার্চ) অঙ্গরাজ্যটির হিউস্টন শহরের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, হিউস্টনের কাছে তিন বছর বয়সী এক মেয়ে শিশু দুর্ঘটনাক্রমে তার চার বছর বয়সী বোনকে হ্যান্ডগান দিয়ে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। যদিও ঘটনার সময় তাদের বাড়িতে বাবা-মাসহ পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি উপস্থিত ছিল।
.png)
হ্যারিস কাউন্টি শেরিফ এড গঞ্জালেস স্থানীয় সময় গভীর রাতে গুলির ঘটনা সম্পর্কে বলেন, তিন বছর বয়সী ওই শিশু গুলি-ভর্তি আধা-স্বয়ংক্রিয় একটি পিস্তল হাতে পেয়েছিল। পরিবারের সদস্যরা হঠাৎ একটি গুলির শব্দ শুনতে পেয়ে বেডরুমে দৌড়ে যান এবং মেঝেতে চার বছর বয়সী মেয়েটিকে পড়ে থাকতে দেখেন।
আরো পড়ুন>> এবার নারী যাত্রীর গায়ে প্রস্রাব করলেন মাতাল টিটিই
গঞ্জালেস জোর দিয়ে বলেন, ছোট ওই শিশুটি অনিচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছিল বলে মনে হয়েছে। তিনি এটিকে দুঃখজনক ঘটনা বলেও উল্লেখ করেন।
পিউ রিসার্চ সেন্টারের মতে, প্রায় ৪০ শতাংশ মার্কিন পরিবারের কাছে বন্দুক রয়েছে এবং এগুলোর বেশিরভাগই এমন পরিবার যেখানে শিশুরাও রয়েছে।
তবে সোমবার পর্যন্ত নিহত শিশু, তার বোন বা তাদের পরিবারের কোনো সদস্যের পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তবে জনস হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অব পাবলিক হেলথ’র তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে যত পরিবারের বন্দুক রয়েছে তার অর্ধেকেরও কম পরিবার সেগুলো নিরাপদে সংরক্ষণ করে থাকে। কয়েক বছরজুড়ে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক সহিংসতা এবং দুর্ঘটনায় বহু শিশু হতাহত হয়েছে।
অলাভজনক সংস্থা 'এভরিটাউন ফর গান সেফটি' বলছে যে, যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ১৯ হাজার শিশু-কিশোর বন্দুক দুর্ঘটনায় আহত বা নিহত হয়।