ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিপাইনে বাড়িতে ঢুকে বন্দুক হামলা, গভর্নরসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৫, ৪ মার্চ ২০২৩
ফিলিপাইনে বাড়িতে ঢুকে বন্দুক হামলা, গভর্নরসহ নিহত ৬
রোয়েল দেগামো - ফাইল ছবি

ফিলিপাইনে বাড়িতে ঢুকে বন্দুক হামলায় গভর্নরসহ ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৪ মার্চ) দেশটির নেগরোস ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর রোয়েল দেগামোর বাড়িতে এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পোশাক পরে পাম্পলোনা শহরে অবস্থিত গভর্নর রোয়েল দেগামোর বাড়ির ভেতর প্রবেশ করেন। সেখানে ঢুকেই তারা গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে গভর্নর রোয়েলসহ ছয় জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী।

Advertisement

আরো পড়ুন>> বিয়েতে কনের ওজন সমান স্বর্ণ উপহার!

গভর্নর দেগামোকে তার প্রতিপক্ষরা হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। গত মাসে ফিলিপাইনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে প্রথমে নেগরোস ওরিয়েন্টেল শহরের গভর্নর হিসেবে দেগামোর প্রতিদ্বন্দ্বি প্রার্থী জয় পান। কিন্তু পরবর্তীতে ভোট পুনর্গণনা করা হয় এবং আদালত রায় দেন দাগেমো নির্বাচিত হয়েছেন। আদালতের নির্দেশে দেগামো গভর্নরের দায়িত্ব নেন। কিন্তু এক মাস না পেরুতেই গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করা হবে।

গুলিতে নিহত গভর্নর দেগামো প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের দলীয় লোক ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!