ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানের রূপান্তরকামী সংবাদ উপস্থাপকের ওপর বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
পাকিস্তানের রূপান্তরকামী সংবাদ উপস্থাপকের ওপর বন্দুক হামলা
পাকিস্তানের প্রথম ট্রান্সজেন্ডার (রূপান্তরকামী) সংবাদ উপস্থাপক মারভিয়া মালিক- ফাইল ফটো

পাকিস্তানের প্রথম ট্রান্সজেন্ডার (রূপান্তরকামী) টেলিভিশন সংবাদ উপস্থাপক মারভিয়া মালিকের উপর বন্দুক হামলা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। ঘটনাটি ঘটেছে লাহোরে।

সংবাদে বলা হয়, শুক্রবার তার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

জানা গেছে, লাহোরের ক্যান্টনমেন্ট এলাকার একটি ফার্মেসি থেকে বাড়ি ফেরার সময় দুই বন্দুকধারী মারভিয়াকে আক্রমণ করে।

Advertisement

মারভিয়া জানিয়েছেন, ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন অ্যাক্ট ২০১৮ এর বিষয়ে তার মতামত শেয়ার করার পরে, তিনি ফোনে হুমকি পেয়েছিলেন। গত বছরের সেপ্টেম্বরে ইসলামিক আইডিওলজি কাউন্সিল (সিআইআই) জানিয়েছিল, আইনটি ইসলামিক শরিয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

মারভিয়ার ওপর হামলার এফআইআর অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি রাতে দুই সন্দেহভাজন তার ওপর গুলি চালায়। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। হামলার পর মারভিয়া নিরাপত্তার জন্য তার বাড়ি ছেড়ে লাহোরের বাইরে চলে যান।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!