ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার নারী যাত্রীর গায়ে প্রস্রাব করলেন মাতাল টিটিই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩১, ১৪ মার্চ ২০২৩
এবার নারী যাত্রীর গায়ে প্রস্রাব করলেন মাতাল টিটিই
ছবি: প্রতীকী

নারী যাত্রীর টিকেট চেক করতে গিয়ে তার গায়ে প্রস্রাব করে দেয়ার অভিযোগ উঠেছে এক টিকেট কালেক্টরের (টিটিই) বিরুদ্ধ।

রোববার (১২ মার্চ) ভারতের একটি ট্রেনে এ ঘটনা ঘটে। ওই নারী যাত্রী পাঞ্জাবের অমৃতসর থেকে কলকাতা যাচ্ছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অকাল তখত এক্সপ্রেস নামের ট্রেনে ঘটা এ ঘটনার সময় সেই টিকেট কালেক্টর মাতাল ছিলেন।

Advertisement

আরো পড়ুন>> বিয়ের ৭ দিনের মাথায় সোনা-গহনা নিয়ে চম্পট নববধূর!

ভারতের সরকারি রেলওয়ে অফিস জানায়, ওই নারী তার স্বামী রাজেস কুমারের সঙ্গে ট্রেনে ভ্রমণ করছিলেন। দু’জনেই অমৃতসরের বাসিন্দা।

ঘটনা ঘটার পর যাত্রীরা হট্টগোল শুরু করে। পরে জানা যায় একজন টিটিই মাতাল অবস্থায় নারী যাত্রীর মাথায় প্রস্রাব করে দেন। ওই টিটিই’র নাম মুন্না কুমার। সে বিহারের বাসিন্দা।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!