বৃহস্পতিবার (৯ মার্চ) দেশটির পূর্বাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
স্থানীয় কর্মকর্তা ও একটি সামাজিক গ্রুপের প্রধান বলেন, মনে করা হচ্ছে হামলাকারীরা সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) সদস্য।
.png)
আরো পড়ুন>> যাত্রী না পাওয়ায় বাইক চালকের ওপর রেগে যা করলেন অটো চালক
দেশটির কিভু প্রদেশের বেনি শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মুখন্দি গ্রামকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এই এলাকাটিতে বিদ্রোহী কার্যক্রম অব্যাহত রয়েছে। তাই শৃঙ্খলা ফেরাতে ২০২১ সালের পর সেখানে সামরিক শাসন রয়েছে।
প্রাদেশিক গভর্নর ক্যারলি জানজু কাসিভাইটা এক টুইট বার্তায় বলেন, বুধবার রাতে শুরু হওয়া হামলায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সিভিল সোসাইটি গ্রুপের প্রধান মুম্বিরি লিমবাডু আরসেন নারী, শিশুসহ ৪৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে। তাছাড়া এখনো বেশ কিছু গ্রামবাসী নিখোঁজ রয়েছে।