ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রেমিকের হামলায় পক্ষাঘাতগ্রস্ত, সেই নারীই নিচ্ছেন প্যারা অলিম্পিকের প্রস্তুতি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৮, ৪ মার্চ ২০২৩
প্রেমিকের হামলায় পক্ষাঘাতগ্রস্ত, সেই নারীই নিচ্ছেন প্যারা অলিম্পিকের প্রস্তুতি!
ট্রেসি ওট্টো - ফাইল ছবি

অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর ঘটনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক নারীর উপর আক্রমণ করেন তার প্রাক্তন প্রেমিক। আক্রমণের ফলে পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়েন তিনি। এখন সেই নারীই প্রস্তুতি নিচ্ছেন প্যারা অলিম্পিকে নাম দেওয়ার।

ট্রেসি ওট্টো নামে ওই নারীর প্রাক্তন প্রেমিক ফ্রাঙ্কপিয়েরো দেল মেডিকো বিচ্ছেদের দু’সপ্তাহ পরে ট্রেসির বাড়িতে এসে তাকে শারীরিক ও যৌন হেনস্থা করেন।

৩৩ বছর বয়সী ট্রেসি বলেন, ‘ফ্রাঙ্কপিয়েরোর গলা শুনেই আমি আঁতকে উঠি। ও প্রথমে আমার চোখ, ঘাড় আর মুখে আঘাত করে। আমি ভাবলাম ও বোধ হয় আমাকে মেরেই ফেলবে।’

Advertisement

ফ্রাঙ্কপিয়েরো ওই নারীর প্রেমিককেও মাথায় ও মুখে আঘাত করে। শুধু তাই নয়, হাতাহাতি ও ঝগড়ার পর ফ্রাঙ্কপিয়েরো ট্রেসির পিঠ ও যৌনাঙ্গে আঘাত করে। শিরদাঁড়ায় জোরে আঘাত লাগার পর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন ট্রেসি।

আরো পড়ুন>> ভানুয়াতু দ্বীপে একদিনেই দুই ভূমিকম্প ও দুই ঘূর্ণিঝড়ের আঘাত!

সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর ফিজিওথেরাপি করাতে হয়। বসা, খাওয়া করতেও সমস্যায় পড়েন তিনি। ওই ঘটনায় একটা চোখও হারিয়ে বসেন তিনি। ট্রেসির শরীরে জোর বলতে কেবল হাত আর বাহু দু’টি। ঘটনাটি ঘটেছে ২০১৯ সালে, তার প্রাক্তন প্রেমিক এখন জেলবন্দি।

তবে ২০১৯ সালের সেই ঘটনা দমিয়ে রাখতে পারেনি ট্রেসিকে। তির-ধনুক এখন তার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে। হুইলচেয়ারে বসেই প্যারা অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছেন তিরন্দাজ ট্রেসি।

ট্রেসি জানিয়েছেন, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা কাটিয়ে তুলতে তার প্রেমিক রিকি তাকে সাহায্য করেছেন। রিকিই তাকে তিরন্দাজে মনোযোগ দেওয়ার প্রতি উৎসাহ জুগিয়েছেন।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!