ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ক্লাসে ভিডিওগেম খেলায় বাঁধা, শিক্ষিকাকে মেরে অজ্ঞান করল ছাত্র!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
ক্লাসে ভিডিওগেম খেলায় বাঁধা, শিক্ষিকাকে মেরে অজ্ঞান করল ছাত্র!
ছবি: সংগৃহীত

ক্লাস চলাকালীন ভিডিও গেম খেলছিল ছাত্র। এ কারণে ওই ছাত্রের হাত থেকে মোবাইল কেড়ে নেন শিক্ষিকা। এরপরই ১৭ বছর বয়সি ওই শিক্ষার্থী ছুটে গিয়ে শিক্ষিকার উপর চড়াও হয়। মেঝেতে ফেলে বেধড়ক মারধর করে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মাতানজাস হাইস্কুলে এ ঘটনাটি ঘটেছে।

সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, ক্লাসে বসে ভিডিও গেম খেলছিল ওই ছাত্র। সেটি লক্ষ্য করেছিলেন শিক্ষিকা। এরপর ক্লাস শেষ হতেই ছাত্রের হাত থেকে সেটি কেড়ে নেন তিনি। তারপর বেরিয়ে যান ক্লাসরুম থেকে।

Advertisement

এরপরই ছুটে গিয়ে শিক্ষিকার উপর আক্রমণ করে সে। স্কুলের বারান্দায় শিক্ষিকাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর শুরু হয় লাথি, ঘুষি। ছাত্রের মারে জ্ঞান হারান ওই শিক্ষিকা।

আরো পড়ুন>> ক্যালিফোর্নিয়ায় ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ

এ সময় অন্য শিক্ষার্থীরা ওই ছাত্রকে আটকানোর চেষ্টা করে। ছুটে আসেন অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও। তারা সকলে মিলে সরিয়ে নিয়ে যায় ওই শিক্ষার্থীকে। ওই শিক্ষিকা জ্ঞান হারানোর পরও মার থামায়নি ছাত্র। ঘটনার খবর পেয়েই ওই স্কুলে ছুটে আসে পুলিশ। এরপর অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করা হয়।

শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, বেধড়ক মারের চোটে পাঁজর ভেঙে গেছে ওই শিক্ষিকার। আঘাত লেগেছে শরীরের অন্য জায়গাতেও।

সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ওই দৃশ্য। যা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ জানিয়েছে, যেভাবে ওই শিক্ষিকাকে আক্রমণ করা হয়েছিল, তাতে তার মৃত্যুও হতে পারত।

ভিডিওটি দেখতে ক্লিক করুন...

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!