শনিবার (২৫ ফেব্রুয়ারি) লস এঞ্জেলেসের প্রায় ৮৫ হাজার পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিল না বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শহরটি থেকে উত্তরের দিকে বের হয়ে যাওয়ার সবচেয়ে বড় মহাসড়ক ইন্টারস্টেট-৫ তীব্র তুষারপাতের কারণে বন্ধ ছিল; দক্ষিণের দিকে লস এঞ্জেলেসের ভেতরে এবং আশপাশের বেশ কিছু সড়ক আবার বন্যার পানির কারণে বন্ধ বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার পরিবহন বিভাগ।
.png)
ক্যালিফোর্নিয়ার উত্তরের সান ফ্রান্সিসকো শনিবার রেকর্ড ঠাণ্ডা তাপমাত্রা দেখবে বলে অনুমান করা হচ্ছে।
আরো পড়ুন>> প্রেমিকাকে ফোন করায় বন্ধুকে টুকরো টুকরো করে কেটে হত্যা!
শনিবার খানিকটা কম দেখা গেলেও রোববার থেকে বুধবার পর্যন্ত ফের তুমুল বৃষ্টি ও তুষারপাত দেখা যেতে পারে আশঙ্কায় যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ রাজ্যটির রাজধানী সাক্রেমেন্টোর বাসিন্দাদেরকে ভ্রমণ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে।
পরবর্তী ধাপে রোববার যেসব ঝড় আঘাত হানতে যাচ্ছে, তা সাক্রেমেন্টো উপত্যকায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার এবং সিয়েরা নেভাদা পাহাড়ে সর্বোচ্চ ১১২ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস নিয়ে যেতে পারে।
তীব্র ঠাণ্ডাজনিত আবহাওয়ার কারণে ইয়োসেমাইট ন্যাশনাল পার্কও বুধবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
এ ধরনের অস্বাভাবিক পরিস্থিতির জন্য আর্কটিক থেকে ধেয়ে যাওয়া বিশাল নিম্নচাপ-জনিত সিস্টেম দায়ী, বলেছেন মেরিল্যান্ডের কলেজ পার্কে অবস্থিত জাতীয় আবহাওয়া বিভাগের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের ব্রায়ান জ্যাকসন।
আরো পড়ুন>> জর্ডানের মধ্যস্থতায় ইসরায়েল-ফিলিস্তিন বৈঠক
তিনি বলেন, “ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এই ধরনের ঠাণ্ডা এবং এমন ঝড়ের ঘটনা বিরল “
যুক্তরাষ্ট্রের প্লেইনস, মধ্যপশ্চিম ও গ্রেট লেইস অঞ্চলে কয়েকদিন আগে আঘাত হানা আরেকটি ঝড় শুক্রবার নিউ ইংল্যানে্ডের ওপর দিয়ে বয়ে যাওয়ার পর এখ আটলান্টিকের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।
ডেট্রয়টভিত্তিক ডিটিই এনার্জির ৪ লাখের বেশি ভোক্তা শনিবারও বিদ্যুৎহীন ছিল বলে জানিয়েছে ডেট্রয়েট নিউজ।
সর্বশেষ ঝড়গুলোর আগেও ক্যালিফোর্নিয়ার বিশাল অংশ অস্বাভাবিক বৃষ্টি, কনকনে ঠাণ্ডা ও বিস্তৃত বন্যা দেখেছে; যার কারণে দীর্ঘ সময় ধরে খরা ও দাবানলের মুখোমুখি হওয়া রাজ্যটিতে বিপুল সংখ্যক উপড়ানো গাছ দেখা গেছে, দেখা গেছে ভূমিধসও।