[ আন্তর্জাতিক ]
প্রেমিককে নিয়ে স্বামী-শাশুড়িকে হত্যা করে ফ্রিজে ভরল গৃহবধূ
ভানদানা কলিতা - ফাইল ছবি
পরকীয়া প্রেমের পথে বাঁধা হয়ে দাঁড়ানোয় প্রেমিককে সাথে নিয়ে স্বামী-শাশুড়িকে হত্যা করেছেন এক গৃহবধূ। হত্যার পর তাদের দেহের অংশ খণ্ডবিখণ্ড করে ফ্রিজে ভরে রাখেন তিনি।
সম্প্রতি ভারতের ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে ঘটেছে আলোচিত এই ঘটনা।
পুলিশ জানায়, ভানদানা কলিতা নামের ওই নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। সম্প্রতি তিনি স্বামী অমরজ্যোতি দে ও শাশুড়ি শঙ্করি দেবীকে হত্যা করেন। এরপর তাদের মরদেহ খণ্ডবিখণ্ড করে ভরে রাখেন ফ্রিজে।
আরো পড়ুন>> পাঁচ বছরের শিশুকে কামড়ালো কুকুরের দল, ঘটনাস্থলেই মৃত্যু
আরো জানায়, হত্যার তিন দিন পর স্বামী ও শাশুড়ির মরদেহের খণ্ডাংশ গুয়াহাটি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি শহরে ফেলে দিয়ে আসেন ওই নারী ও তার প্রেমিক। পরে ওই নারীকে নিয়ে মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়।
সূত্র: এনডিটিভি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!