ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মৃত ঘোষণা করে বাক্সে ভরলেন চিকিৎসক, দাফনের আগে নড়ে উঠলো নবজাতক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪২, ২১ ফেব্রুয়ারি ২০২৩
মৃত ঘোষণা করে বাক্সে ভরলেন চিকিৎসক, দাফনের আগে নড়ে উঠলো নবজাতক!
ছবি: প্রতীকী

জন্মের কয়েক মিনিট পরেই সদ্যোজাত শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল হাসপাতাল। চিকিৎসকরা তার দেহ বাক্সে ভরে পরিবারের হাতে তুলে দেয়। কিন্তু দাফনের জন্য বাক্স খুলতেই দেখা যায় শিশুটি জীবিত, তার শ্বাস-প্রশ্বাস চলছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ভারতের দিল্লির লোকনায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে ঘটনাটি ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, উক্ত হাসপাতালে এক শিশুকন্যার জন্ম দেন এক মহিলা। কিন্তু অভিযোগ, জন্মের কিছুক্ষণ পর শিশুটিকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালের চিকিৎসক।

Advertisement

শিশুটির চাচা মো. সালমান অভিযোগ করেন, গতকাল আমার ভাগ্নির জন্ম হয়েছিল। সে বেঁচে ছিল কিন্তু তারা তাকে মৃত ঘোষণা করেছে।

আরো পড়ুন>> সুগন্ধী বেগুনি ফুলে ছেয়ে গেছে সৌদির মরুভূমি

শিশুকন্যা জীবিত আছে দেখে দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যান পরিবারের সদস্যরা। চিকিৎসকরা তাকে উপযুক্ত সেবা দেননি বলে অভিযোগ শিশুটির পরিবরের। শিশুটিকে দেয়া হয়নি ভেন্টিলেটর সাপোর্টও। এমনকি তাকে হাসপাতালে ভর্তি নিতেও অস্বীকার করা হয়।

এদিকে সোমবার একটি বাক্সে শিশুটিকে দেখানো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরিবার স্বীকার করেছে যে তারা শিশুটিকে হাসপাতালে ফিরিয়ে আনার পর ভিডিওটি করা হয়।

মৃত ঘোষণা করা শিশুটির আরেকটি বোন রয়েছে বলেও জানা গেছে। শিশুটির বাবা একজন কাঠমিস্ত্রী বলে জানিয়েছে তার পরিবার।

আরো পড়ুন>> মেক্সিকোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, ১৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

শিশুটির চাচা সালমান পিটিআইকে বলেন, শিশুটিকে একটি বাক্সে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছিল এবং আমরা তাকে নিউ মুস্তাফাবাদে আমাদের বাড়িতে নিয়ে যাই। আমরা তার দাফনের প্রস্তুতি শুরু নেই এবং তার জন্য একটি কবর প্রস্তুতের নির্দেশ দেই। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমরা বাক্সটি খুললে, শিশুটিকে তার পা ও বাহু নড়াচড়া করতে দেখি। এরপর আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি।

শিশুর পরিবারের অভিযোগ, কোন চিকিৎসক তাকে দেখেছেন, কেন দেহে প্রাণ থাকা সত্ত্বেও তাকে মৃত বলে ঘোষণা করা হল, তা হাসপাতাল কর্তৃপক্ষ জানেন না বলে দাবি করেছেন। চূড়ান্ত অবহেলা এবং গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার।

এবিষয়ে একজন পুলিশ কর্মকর্তা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি।

আরো পড়ুন>> রাশিয়াকে জানিয়েই ইউক্রেনে গেছেন বাইডেন

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বিরাজ করছে। সরকারি হাসপাতালে পরিষেবার দৈন্যতা তুলে ধরে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি সরকারকে এক হাত নিয়েছে বিজেপি নেতারা। টুইটারে তারা এর বিরুদ্ধে সরব হয়েছেন।

বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেন, আপনার বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা। একটি নবজাতককে বাক্সে প্যাক করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল, যাদেরকে বলা হয়েছিল যে শিশুটি মারা গেছে। পরিবার যখন বাক্সটি খুলল, তখন শিশুটি বেঁচে ছিল।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!